Suvendu Adhikari: সুসজ্জিত ঘাট থেকে অত্যাধুনিক লঞ্চ, নবদ্বীপের জন্য বড় বরাদ্দ মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari at Nabadwip: বদ্বীপের ঘাট সাজানো থেকে অত্যাধুনিক লঞ্চ চালু...একাধিক ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ৩ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সম্পূর্ণভাবে একদম ভালোভাবে সুন্দরভাবে তৈরি করার জন্য ব্যবস্থা নেব। এখানে যতক্ষণ না পর্যন্ত পরিবহন দফতরের স্থায়ী ব্রিজ না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে।"

Suvendu Adhikari: সুসজ্জিত ঘাট থেকে অত্যাধুনিক লঞ্চ, নবদ্বীপের জন্য বড় বরাদ্দ মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 22, 2026 | 2:10 PM

নবদ্বীপ:  নবদ্বীপকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রবিবার রাস উৎসবের সূচনায় চৈতন্যধামে গিয়েছিলেন তিনি। সেখানে চৈতন্যদেবের মন্দিরে গিয়ে আরতি করেন। তারপর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান। একইসঙ্গে বিগত সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

কী জানিয়েছেন শুভেন্দু?

নবদ্বীপের ঘাট সাজানো থেকে অত্যাধুনিক লঞ্চ চালু…একাধিক ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ৩ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সম্পূর্ণভাবে একদম ভালোভাবে সুন্দরভাবে তৈরি করার জন্য ব্যবস্থা নেব। এখানে যতক্ষণ না পর্যন্ত পরিবহন দফতরের স্থায়ী ব্রিজ না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে। এখানে প্রভুর উপরে একটা রিসার্চ সেন্টার তৈরি করা হচ্ছে। কিন্তু, অর্থের অভাবে তা অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। ভক্তদের সাহায্য নিয়েই ওঁরা এতদিন এগিয়েছেন। তার জন্য আমি ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোশালাকে সম্প্রসারণ করার জন্য আরও এক কোটি টাকা বরাদ্দ করলাম। সব এই ঘোষণা গুলি ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। ঘাট ও লঞ্চ সার্ভিসের জন্য দুই মাস সময় লাগবে। ফেব্রুয়ারিতে আবার আসব লঞ্চ-ফেরি সার্ভিস চালু করার জন্য।”

টোল চালুর প্রস্তাব

টোল চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি ওঁদের প্রস্তাব দিয়ে গেলাম গুরুকল ও সংস্কৃত টোল যেন তাঁদের যেন পরিকল্পনায় থাকে।” এরপর বিগত সরকারকে আক্রমণ করে বলেন, “মহাপ্রভুর জন্মস্থানের দিকে নজর দেয়নি। আমি এখানে দাঁড়িয়ে কোনও রাজনীতি করব না। বিগত সরকার নবদ্বীপ শহরকে একটি দেশী মদের দোকান, একটি বিদেশি মদের দোকান দিয়েছে। আর কিছু করেনি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us