PM Modi: সন্দেশখালির রেখার পর কৃষ্ণনগরের রানি মা-কে ফোন মোদীর, ‘উনি আমার অনুপ্রেরণা’, বলছেন অমৃতা

PM Modi: প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে এবারও কৃষ্ণনগর থেকে লড়ছেন মহুয়া মৈত্র। শনিবার ২৩ মার্চ মহুয়া মৈত্রের নদিয়ার সাংসদ অফিস ও নির্বাচনী অফিসে হানা দেয় সিবিআই। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলাও হয়।

PM Modi: সন্দেশখালির রেখার পর কৃষ্ণনগরের রানি মা-কে ফোন মোদীর, ‘উনি আমার অনুপ্রেরণা’, বলছেন অমৃতা
কী বলছেন অমৃতা? Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 26, 2024 | 11:51 PM

কৃষ্ণনগর: বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থীর পর কৃষ্ণনগরের রানি মা-কেও ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ‘সাংঘাতিক জোশ পেলাম, সাহস পেলাম।’ ফোন পেয়ে বলছেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। এবার বিজেপির টিকিটে কৃষ্ণনগর থেকে লড়ছেন তিনি। মোদীর ফোন পেয়ে বেজায় উচ্ছ্বসিত তিনি। উচ্ছ্বাস না লুকিয়েই বলছেন, “খুবই আনন্দ পেয়েছি। ওনার মতো একজন আমাকে গাইড করছেন ভেবে ভাল লাগছে। উনি আমার অনুপ্রেরণা। যদিও উনি বলছেন আমি কেউ নই। লোকের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়াটাই আসল অনুপ্রেরণা।”

প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে এবারও কৃষ্ণনগর থেকে লড়ছেন মহুয়া মৈত্র। শনিবার ২৩ মার্চ মহুয়া মৈত্রের নদিয়ার সাংসদ অফিস ও নির্বাচনী অফিসে হানা দেয় সিবিআই। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলাও হয়। যদিও মহুয়া প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের করা পদক্ষেপ নিয়ে। তাঁর দাবি, সিবিআই যে পদক্ষেপ করছে তা আইনসম্মত নয়। তাঁকে হেনস্থা করতে, প্রচার কর্মসূচিকে ব্যাহত করতেই এসব করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি জাতীয় নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছেন। প্রসঙ্গত, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। এই অভিযোগেই ৮ ডিসেম্বর লোকসভা থেকে তাঁকে বরখাস্ত করা হয়। খারিজ হয়ে যায় সাংসদ পদও।

এদিকে এদিনই আবার বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির ঘরের মেয়ে রেখা পাত্রের সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালির মা-বোনেদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। সন্দেশখালির আন্দোলনের অন্যতম প্রধান মুখ সেই রেখা পাত্র বলছেন, আমার সঙ্গে ১৫ মিনিট কথা হয়েছে। উনি আমাদের পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন। আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন। উনি আমাকে বসিরহাটের প্রার্থী করেছেন। আমি খুবই খুশি। আমি ওনাকে বলেছি আমার সঙ্গে বসিরহাটের সমস্ত মা-বোনেরা আছে। আমি নির্ভয়ে এগিয়ে যেতে পারব। আমি ওনাদের সুরক্ষার জন্য লড়ব। ওনাদের পাশে আমি দাঁড়াব।

Follow Us