Nadia: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মধ্যেই এমন ঘটনা, চোখের জল বাধ মানছে না পরিবারের
Nadia: শনিবার সকালে তারা পাশে পুটখালী এলাকায় একটি পুকুরে স্নান করতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরে নামার সঙ্গে সঙ্গে একজন ডুবে যেতেই অপর বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা করে।

নদিয়া: দুই বন্ধু মিলে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুজনেরই। একজন মাধ্যমিক পরীক্ষার্থী, অপরজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট মহাকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, আগেই ওই দুই কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর, সুফল দাসের বয়স ১৮। তার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। অপরজনের নাম রুদ্র বালা। ১৬ বছরের ওই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষার দিয়েছে। তাদের বাড়ি নদিয়ার রানাঘাট থানার প্রীতিনগর কুশরিয়া এলাকায়। তারা দুই বন্ধু ছিল।
শনিবার সকালে তারা পাশে পুটখালী এলাকায় একটি পুকুরে স্নান করতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরে নামার সঙ্গে সঙ্গে একজন ডুবে যেতেই অপর বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা করে। জলের গভীরতা থাকায় দুজনই পুকুরের জলে তলিয়ে যায়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাদের।
