AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Belgharia: গালিগালাজের প্রতিবাদ করায় মহিলাকে কোপ, ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত দুই ভাইয়ের

Belgharia: পিয়ালীর দাবি, প্রথম তিনি প্রতিবাদ করেননি। কিন্তু পথ আটাকাতেই তিনি প্রতিবাদ করেন। তাতেই ক্ষেপে গিয়ে পিয়ালীর গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেয় দুই যুবক। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন পিয়ালী।

Belgharia: গালিগালাজের প্রতিবাদ করায় মহিলাকে কোপ, ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত দুই ভাইয়ের
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2024 | 12:24 PM
Share

বেলঘড়িয়া: গালিগালাজের প্রতিবাদ করায় মহিলাকে ধারল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বেলঘরিয়ায়। তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক ২ অভিযুক্ত। ঘটনার সূত্রপাত কোথায়? স্থানীয় সূত্রে খবর, পিয়ালী মণ্ডল নামে এক মহিলা এদিন এই এলাকায় দিদির বাড়িতে আসে। আচমকা পাশের বাড়ির রাজা মণ্ডল ও রাজু বাল্মিকী তাঁদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। রাজা ও রাজু আবার সম্পর্কে দুই ভাই। পিয়ালীর দিদি প্রিয়াঙ্কা বাল্মিকীর সঙ্গে দীর্ঘদিন থেকেই রাজা-রাজুর ঝামেলা চলছিল বলে খবর। এদিন পিয়ালীকে আসতে দেখেই ফের তাঁরা গালিগালাজ শুরু করেন। 

পিয়ালীর দাবি, প্রথম তিনি প্রতিবাদ করেননি। কিন্তু পথ আটাকাতেই তিনি প্রতিবাদ করেন। তাতেই ক্ষেপে গিয়ে পিয়ালীর গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেয় দুই যুবক। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন পিয়ালী। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের টেক্সম্যাকো এলাকায়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

এলাকার লোকজনই পিয়ালীকে উদ্ধার করেন। নিয়ে যান সাগর দত্ত মেডিকেল কলেজে। আক্রান্ত মহিলার পরিবারের লোকজনের দাবি, এই প্রথম নয়। এর আগেও একাধিক বার তাঁদের উপর হামলার চেষ্টা হয়েছিল। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক দুই ভাই। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?