Basirhat Court: বাইকে করে এসে আচমকা অ্যাসিড ছুড়েছিল তরুণীর মুখে, ৩ দোষীকে কী শাস্তি দিল কোর্ট

North 24 Pargana: রাস্তাতেই গুরুতরভাবে জখম হন তিনি। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। দোষীদের মধ্যে একজনের বয়স পঞ্চাশ। অন্য একজন ২৪ বছরের ও আর এক জনের বয়স একত্রিশ। এরা সকলেই বসিরহাটের সরদারআটি এলাকার বাসিন্দা।

Basirhat Court: বাইকে করে এসে আচমকা অ্যাসিড ছুড়েছিল তরুণীর মুখে, ৩ দোষীকে কী শাস্তি দিল কোর্ট
তদন্তকারী অফিসার ও দোষীদের ছবিImage Credit source: West bengal Police

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2026 | 7:06 AM

বসিরহাট: ‘জিরো টলারেন্স’ নীতি। যে কোনও অপরাধের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নেওয়া হবে, এমনটাই জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাতেও পুলিশকে কার্যত ফ্রি হ্যান্ড দেন তিনি। আর তারপর হয়েছিল ‘এনকাউন্টার’। এবার রাজ্যে আরও এক নারী নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপ। অ্যাসিড হামলা মামলায় ঐতিহাসিক জয় পেল বসিরহাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং টিম। মামলাটিতে অভিযুক্ত তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বসিরহাটের লর্ড এফটিসি দ্বিতীয় আদালত (Ld. FTC 2nd Court)। দোষীদের প্রত্যেককে ২ লক্ষ ৬০ হাজার টাকা করে জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার্জশিট জমা দেওয়ার মাত্র ১৬ মাসের মধ্যে দোষীদের কঠোর শাস্তি দিল আদালত।

গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখে মাটিয়া থানার অন্তর্গত চক ফরাসতপুর এলাকার কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। বাইকে চড়ে এসে দুষ্কৃতীরা এক মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। রাস্তাতেই গুরুতরভাবে জখম হন তিনি। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। দোষীদের মধ্যে একজনের বয়স পঞ্চাশ। অন্য একজন ২৪ বছরের ও আর এক জনের বয়স একত্রিশ। এরা সকলেই বসিরহাটের সরদারআটি এলাকার বাসিন্দা।

তদন্তকারী অফিসার পায়েল বিশ্বাসের (LSI Payel Biswas) নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ও অত্যন্ত নির্ভুলভাবে এই কেসের তদন্ত শুরু করেন। তারপর পেশ করা হয় চার্জশিট। আদালতে পুলিশ এবং রাজ্য সরকারের পক্ষে জোরালো যুক্তি ও চলে সওয়াল-জবাব। তারপরই কড়া শাস্তি দিল আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us