Sodepur: ভ্যাটের আবর্জনা সরাতেই যা চোখে পড়ল, বুক কেঁপে উঠবে… রক্তে একেবারে মাখামাখি
Sodepur: কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে উদ্ধার হয় একটি কাটা মাথা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর এবার উদ্ধার হল মাথার খুলি।

সোদপুর: সাত সকালে ভ্যাটের আবর্জনা সরাতেই দেখা গেল ভয়াবহ দৃশ্য। যে কর্মীরা ভ্যাটে মাটি খননের কাজ করছিলেন, তাঁরা রীতিমতো হতবাক। এমন দৃশ্য কখনও দেখেনি তারা। একটা আস্ত মাথার খুলি, তার গায়ে লেগে চাপ চাপ রক্ত। উত্তর ২৪ পরগনার সোদপুরে অমরাবতী মাঠের জমি থেকে উদ্ধার হল সেই রক্তমাখা মাথার খুলি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
শুক্রবার সকালে সোদপুর অমরাবতী মাঠে আবর্জনার ভ্যাটে মাটি খননের কাজ করছিলেন কয়েকজন কর্মী। সেই কাজ চলার সময় মাটির নীচ থেকে উদ্ধার হল মানুষের রক্তমাখা মাথার খুলি। খুলির ছবি দেখাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মাথার খুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেটি।
এলাকার মানুষ এমন দৃশ্য দেখেননি আগে। সেটি পুরুষ নাকি মহিলার কার মাথার খুলি? কতদিন ধরে ওই জায়গায় চাপা পড়ে আছে? তা খতিয়ে দেখছে পুলিশ। পানিহাটি পুরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, “আমি বিষয়টি জানতাম না। পুলিশ পুলিশের কাজ করছে। কীভাবে ঘটনাটি ঘটল, তা দেখা উচিত। সঠিক তদন্ত করে বের করতে হবে।” উল্লেখ্য, কয়েকদিন আগে দত্তপুকুরে উদ্ধার হয় এক ব্যক্তির কাটা মাথা। পরে উদ্ধার হয় দেহাংশ।
