AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের পর রাস্তায় দাঁড়িয়ে ছিল যুবক, হঠাৎই ঘিরে ধরল দু’জন, মাথা লক্ষ্য করে চলল গুলি

স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। ভাটপাড়া (Bhatpara) থানার পুলিশকে বিষয়টি জানানো হলেও অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি।

ভোটের পর রাস্তায় দাঁড়িয়ে ছিল যুবক, হঠাৎই ঘিরে ধরল দু'জন, মাথা লক্ষ্য করে চলল গুলি
নিজস্ব চিত্র।
| Updated on: Apr 23, 2021 | 12:24 PM
Share

উত্তর ২৪ পরগনা: ভোট মিটটেই রক্তাক্ত ভাটপাড়া (Bhatpara)। বৃহস্পতিবার রাতে এক কিশোরকে গুলি করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনা ভোট পরবর্তী হিংসারই ফল নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ভাটপাড়া থানার পাশেই সেন্ট্রাল স্কুল। তারই সামনে এদিন রাতে গুলি করা হয় রাজা চৌধুরি নামে এক যুবককে। অভিযোগ, ভোটের পর রাতে এলাকায় দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। হঠাৎই দু’জন এসে তাঁকে ঘিরে ধরে। একজন হাত ধরে টানাটানি শুরু করে। অন্যজন একদম সামনে থেকে রাজার মাথায় গুলি চালায়।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স নবান্নের

মুহূর্তে রাস্তায় লুটিয়ে পড়ে রাজার রক্তাক্ত দেহ। কোনওমতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। ভাটপাড়া থানার পুলিশকে বিষয়টি জানানো হলেও অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এই রাজার নামে ভাটপাড়া থানায় একাধিক অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত কোনও কারণে এই খুন নাকি এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়