Annapurna Yojana: বাড়ছে নিরাপত্তাহীনতা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ঘিরে পাল্টা দায়ের অভিযোগ
Annapurna Yojana Verification: রবিবার গাইঘাটা থানায় অভিযোগ জানাতে আসেন তাঁরা। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান আক্রান্ত ICDS কর্মী সুলতা সরকার। পুলিশ তাঁকে উদ্ধার করে ঠাকুরনগর হাসপাতালে নিয়ে যায়। সহকর্মীদের দাবি, আগের দিন তিনিও নিগ্রহের শিকার হয়েছিলেন।

উত্তপ ২৪ পরগনা: অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়াচ্ছে। উপভোক্তাদের ক্ষোভের মুখে পড়ে এবার নিরাপত্তার দাবিতে থানার দ্বারস্থ হলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার ICDS কর্মীরা। তাঁদের অভিযোগ, সরকারি নির্দেশ মেনে বাড়ি বাড়ি ভেরিফিকেশনের কাজে গিয়ে তাঁরা লাগাতর হেনস্থা ও শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন। এমনকি কোথাও কোথাও কর্মীদের আটকে রেখে বিক্ষোভও দেখানো হচ্ছে।
রবিবার গাইঘাটা থানায় অভিযোগ জানাতে আসেন তাঁরা। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান আক্রান্ত ICDS কর্মী সুলতা সরকার। পুলিশ তাঁকে উদ্ধার করে ঠাকুরনগর হাসপাতালে নিয়ে যায়। সহকর্মীদের দাবি, আগের দিন তিনিও নিগ্রহের শিকার হয়েছিলেন।
অভিযুক্তদের দাবি, হেনস্থায় অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। ভেরিফিকেশনের কাজে যাওয়ার সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী মঙ্গলবার থেকে ফুলসরা গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কর্মীরা।
সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নিরাপত্তাহীনতায় ভোগায় ক্ষোভ উগরে দিয়েছেন আইসিডিএস কর্মীরা। প্রশাসন কীভাবে এই জট কাটায়, এখন সেটাই দেখার।
