Arjun Singh: দাপুটে নেতা অর্জুনের গ্যারেজে আছে ফরচুনার, কটা বাড়ি, কত আয়

BJP Candidate: ২০২৩ সালে ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা দিয়ে একটি ফরচুনার গাড়ি কিনেছিলেন অর্জুন সিং। গাড়ি কেনার জন্য ২৭ লক্ষ ২২ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। মনোনয়নপত্রে উল্লেখ করেছেন, তাঁর কাছে রয়েছে ৫২.৪০ গ্রাম সোনা, যার মূল্য ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকা। একটি জমি কেনার জন্য ৫ লক্ষ টাকা অ্যাডভান্স করেছেন তিনি।

Arjun Singh: দাপুটে নেতা অর্জুনের গ্যারেজে আছে ফরচুনার, কটা বাড়ি, কত আয়
Image Credit source: TV9 Bangla

Apr 12, 2026 | 4:43 PM

নোয়াপাড়া: ব্যারাকপুর, ভাটপাড়া অঞ্চলে তাঁর নামটাই যথেষ্ট। তাঁর দাপট সর্বজনবিদিত। দলবদলে বিজেপিতে যাওয়ার পরও দাপট কমেনি। মজদুর ভবনে তাঁর অনুগামীদের আনাগোনা লেগেই থাকে। বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন। পরে আবারও ফেরেন তৃণমূলে, তারপর আবার বিজেপি। এবারও প্রার্থী হয়েছেন অর্জুন সিং। অর্জুনের কত সম্পত্তি আছে জানেন?

অর্জুনের আয়

২০২০-২১ অর্থবর্ষে অর্জুনের আয় ছিল ১৩ লক্ষ ৪১ হাজার ৮৮০ টাকা। ২০২১-২২ সালে আয় ছিল ১২ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা। পরের বছর আয় বেড়ে হয় ১৭ লক্ষ ৪৩ হাজার ৯৯৩ টাকা। ২০২৩-২৪-এ তাঁর আয় ১৮ লক্ষ ৮৭ হাজার ২৮০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে অর্জুন সিং-এর ১৩ লক্ষ ৬৫ হাজার ৪৫০ টাকা।

অর্জুন সিং-এর কত টাকা আছে?

অর্জুনের হাতে নগদ ২৫ হাজার টাকা রয়েছে। দুটি ব্যাঙ্কে আড়াই লক্ষ টাকার করে ফিক্সড ডিপোজিট করা আছে তাঁর। এছাড়া একাধিক ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে জমা আছে টাকা। একটি ফার্মে ২৪ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তিনি, এনএসসি-তে বিনিয়োগ করেছেন ১ লক্ষ ৬৫ হাজার।

২০২৩ সালে ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা দিয়ে একটি ফরচুনার গাড়ি কিনেছিলেন অর্জুন সিং। গাড়ি কেনার জন্য ২৭ লক্ষ ২২ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। মনোনয়নপত্রে উল্লেখ করেছেন, তাঁর কাছে রয়েছে ৫২.৪০ গ্রাম সোনা, যার মূল্য ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকা। একটি জমি কেনার জন্য ৫ লক্ষ টাকা অ্যাডভান্স করেছেন তিনি। সব মিলিয়ে অর্জুনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ৩৮২ টাকা।

জগদ্দলে দুটি ও চন্দননগরে বাড়ি রয়েছে বলে মনোনয়নে উল্লেখ করেছেন অর্জুন সিং। মোট ৪ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৩৫০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। মোট ১১৯টি কেস রয়েছে অর্জুনের বিরুদ্ধে।

Follow Us