BSF in Indo-Bangladesh Border: মিষ্টির হাঁড়ির ভিতর মিষ্টি কোথায়? সীমান্তে তল্লাশি চালাতেই চোখ কপালে উঠল বিএসএফের

12 Kg Ganja Seized from Sweet Containers: ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

BSF in Indo-Bangladesh Border: মিষ্টির হাঁড়ির ভিতর মিষ্টি কোথায়? সীমান্তে তল্লাশি চালাতেই চোখ কপালে উঠল বিএসএফের
প্রতীকী ছবি Image Credit source: Gemini

| Edited By: জয়দীপ দাস

Apr 03, 2026 | 7:30 PM

স্বরূপনগর: ভোটের আবহে যাতে সীমান্তে নজরদারিতে কোনও খামতি না থাকে তাই সে বিষয়ে সদা তৎপর বিএসএফ। জোর দেওয়া হচ্ছে নজরদারিতে। এরইমধ্যে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের তৎপরতায় দুটি পৃথক ঘটনায় সাফল্য মিলল। অবৈধ সীমান্ত পারাপারের পাশাপাশি অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা রুখে দিল জওয়ানরা। এক বাংলাদেশি মহিলা ও এক দালাল-সহ মোট তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রথম ঘটনায়, দালালের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক মহিলাকে আটক করেন হাকিমপুর সীমান্তের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ধৃত মহিলার নাম মোছাম্মদ ফাতেমা তুজ জোহরা। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তাঁর সঙ্গে থাকা গোপালনগর থানা এলাকার বাসিন্দা কবিরুল হোসেন মণ্ডল নামে এক দালালকেও হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

দ্বিতীয় ঘটনায়, সীমান্ত দিয়ে বাংলাদেশে গাঁজা পাচারের বড় ছক বানচাল করেছে বিএসএফ। হাকিমপুর চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে মিষ্টির হাঁড়ির ভিতর থেকে প্রায় ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে কার্তিক চন্দ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যার বাড়ি চিতুড়ী এলাকায়।

ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের পর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। জোরকদমে শুরু হয়েছে তদন্ত। পুরোদমে চলছে জিজ্ঞাসাবাদ।

Follow Us