Rekha Patra: ৭২ ঘণ্টা পরও অক্সিজেন সাপোর্ট খোলা যায়নি, কেমন আছেন রেখা পাত্র

MLA Rekha Patra Heath Update: শনিবারই হিঙ্গলগঞ্জের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় রেখা পাত্রকে। পরে অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Rekha Patra: ৭২ ঘণ্টা পরও অক্সিজেন সাপোর্ট খোলা যায়নি, কেমন আছেন রেখা পাত্র
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 24, 2026 | 10:50 PM

হিঙ্গলগঞ্জ: তিনদিন কেটে গিয়েছে। এখনও বিপদ কাটেনি বিজেপি বিধায়ক রেখা পাত্রের। ইতিমধ্যেই বিজেপির নেতা-মন্ত্রীরা তাঁকে দেখতে ছুটে গিয়েছেন হাসপাতালে। চিকিৎসকরা অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন, তবে পুরোপুরি বিপদমুক্ত নন রেখা পাত্র।

শনিবারই হিঙ্গলগঞ্জের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় রেখা পাত্রকে। পরে অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আপাতত হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

আজ, মঙ্গলবার যে আপডেট জানা যাচ্ছে, তাতে বিধায়কের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে বিপদ এখনও কাটেনি। ফুসফুসে বিষাক্ত লালা রস ঢুকে বিষক্রিয়া রয়েছে। ফলে, শ্বাসকষ্ট আছে এখনও। চিকিৎসকরা তাঁকে অক্সিজেন সাপোর্টে রেখেছেন। আপাতত হাসপাতালে থাকতে হবে তাঁকে, এমনই পরামর্শ চিকিৎসকদের।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় তাঁকে দেখতে গিয়ে জানিয়েছিলেন, খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। কীভাবে বিষক্রিয়া হল, সেটা পুলিশ দেখবে বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশক পাওয়া গিয়েছে। তবে, স্বাস্থ্যমন্ত্রীর অনুমান খাদ্যে বিষক্রিয়ার জন্যই অসুস্থ হয়েছেন রেখা পাত্র।

Loading...
Unable to load recommendations.
Follow Us