Hingalganj: ঘরে ঝুলছিল দশম শ্রেণির ছাত্রীর শরীর, পাশে চিরকূটে একটা নাম, তাতেই সামনে এল সবটা
Hingalganj: পরিবারের দাবি, ওই ছাত্রী রাজি হয়নি তাতে। অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি রাতে ছাত্রীকে পেয়ে । ঘটনার কথা জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

হিঙ্গলগঞ্জ: দশম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। তার সঙ্গে একটি সুইসাইড নোট। সেখানে লেখা ছিল পাশের বাড়ির ছেলের নাম। আর লেখা ছিল তিন চারটে লাইন। ছাত্রী লিখেছিলেন, বেশ অনেকদিন ধরেই পাশের বাড়ির ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যও চাপ দিত। কিন্তু তাতে রাজি হয়নি সে। এরপর একদিন বাড়ি ফাঁকা পেয়ে দশম শ্রেণির ওই ছাত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান অভিযুক্ত ব্যক্তি। পুলিশ একটি আত্মহত্যার মামলা রুজু করে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের হিঙ্গলগঞ্জে।
জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি ওই ছাত্রীর ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সুইসাইড নোটে পাওয়া যায় ওই যুবতীর বাড়ির পাশের বাসিন্দার নাম। তিনি নাকি সবসময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন, এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা বলত।
পরিবারের দাবি, ওই ছাত্রী রাজি হয়নি তাতে। অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি রাতে ছাত্রীকে পেয়ে । ঘটনার কথা জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
পরিবারের লোক পাড়ার লোক,দুখিরামের ফাঁসির সাজা চাইছেন।এদিন প্রিয়ংকার পরিবারের লোকের সাথে দেখা করেন বিজেপির হিঙ্গলগঞ্জ মণ্ডল1র পক্ষ থেকে BJP সদস্যরা। বিজেপির সদস্যদের দেখে প্রিয়াঙ্কার পরিবার কান্নায় ভেঙে পড়ল।উপস্থিত ছিলেন পুষ্পেন্দু রয় মন্ডল সভাপতি,পার্থপ্রতিম জানা সহ সভাপতি,চামেলী গায়েন সহ সভাপতী,সুজিত পরামানিক হিঙ্গলগঞ্জ বিধানসভার কো কনভেনার,সুব্রত মন্ডল এছাড়াও আরো অনেক সদস্যগণ।এ বিষয়ে হিঙ্গলগঞ্জ মন্ডল 1 সভাপতি পুষ্পেন্দু রায় তিনি বলেন আমরা ওই পরিবারের সাথে আছি দোষির সাজা চাই তাই যদি না হয় আমরা আন্দোলনের পথে নামবো।আর এই বিষয়ে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ও সক্রিয় পঞ্চায়েত মেম্বার বিধান মুন্ডা তিনি জানিয়েছেন বর্তমানে পুলিশ প্রশাসন খুবই সক্রিয় পুলিশ পুলিশের মত কাজ করছে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুখিরামের বাড়িতে সংবাদ মাধ্যম গিয়ে প্রশ্ন করলে তার ছেলে ও তার পরিবার বলেন দোষ করেছে, সাজা পাবে। আইন আইনের পথে চলবে।
