AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Halisahar Firing: দাঁড়িয়েছিল রাস্তায়, মুখ ঢাকা দিয়ে এসে চালাল পরপর গুলি, আহত তৃণমূল কর্মী

আহতের এক পরিচিত বলেন, "ও ওইখানে দাঁড়িয়েছিল গোলির মোড়ে। সেই সময় ছয় থেকে সাতজন আসে। মুখ ঢাকা অবস্থায় আসে। তারপর কোনও কথা নেই, বার্তা নেই গুলি চালাতে শুরু করে। আমরা তৃণমূল করি সবাই সেটা জানে। সেই কারণেই এই ঘটনা।"  

Halisahar Firing: দাঁড়িয়েছিল রাস্তায়, মুখ ঢাকা দিয়ে এসে চালাল পরপর গুলি, আহত তৃণমূল কর্মী
আহত তৃণমূল কর্মীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 27, 2026 | 10:44 PM
Share

হালিশহর: দ্বিতীয় দফা ভোটের আগে তপ্ত বাংলা। বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে জায়গায়-জায়গা থেকে। হালিশহরে দুষ্কৃতী হামলার খবর প্রকাশ্যে আসছে। গুলিবিদ্ধ এক তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁকে ভর্তি করা হয়েছে কল্যাণী JNM হাসপাতালে। জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হালিশহর খাস বাটি এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মীর বয়স প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। বয়স ৩০।

আহত প্রসেনজিৎ জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ওই এলাকায় একটি রাস্তার পাশে এক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন তিনি। হঠাৎই মোটরবাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে। এরপর তাঁকে উদ্দেশ্য করে গুলি চালায়। তাঁর শরীরের তিনটি গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। দুষ্কৃতীদের মধ্যে তিন জনকে তিনি চিহ্নিত করতে পেরেছেন।

তবে কী কারণে ওই দুষ্কৃতীরা তাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছেন তা অজানা তাঁর। তবে তিনি দাবি করেছেন তিনি তৃণমূল কর্মী। হয়ত সেই কারণেই তার ওপর হামলা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত। সন্ধেবেলায় পাড়ায় সবাই থাকে। আহতের এক পরিচিত বলেন, “ও ওইখানে দাঁড়িয়েছিল গোলির মোড়ে। সেই সময় ছয় থেকে সাতজন আসে। মুখ ঢাকা অবস্থায় আসে। তারপর কোনও কথা নেই, বার্তা নেই গুলি চালাতে শুরু করে। আমরা তৃণমূল করি সবাই সেটা জানে। সেই কারণেই এই ঘটনা।”

Follow Us