পানিহাটি: রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাশে বসিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) স্বপ্ন পূরণ করেছেন শুভেন্দু। সব থেকে দ্রুত বিজেপির প্রতিশ্রুতি পালন করেছেন তিনি।
কী কী বলেছেন নিতিন
তিনি বলেন, “দিনভর বৈঠক ছিল। আমি একটা একটা বিষয়ে সমীক্ষা করেছি। আমি খুশি হয়েছি, যে শুভেন্দু আমাদের সংকল্প পত্র অনুযায়ী যা যা প্রতিশ্রুতি দেওয়া ছিল পুরো দেশের মধ্যে তিনি অতি দ্রুত সেই কাজ সম্পন্ন করে ফেলেছেন।” এরপর মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলেন, “যে গতিতে আপনি কাজ করছেন সেটা করুন। পঞ্চাশ বছর ধরে বাংলায় কোনও উন্নয়ন হয়নি। তাই এই গতি বজায় থাকলে ২০৪৭ সালে বিকশিত পশ্চিমবঙ্গ হয়ে যাবে।”
দু’দিনের বঙ্গ সফরে এসেছেন নিতিন নবীন। রবিবার বাংলায় এসেছেন। এরপর লাগাতার বৈঠক করে চলেছেন বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। এ দিন, পানিহাটিতে বৈঠক করেন। অতি কম সময়ে যেভাবে ৫ মাসের আগেই রাজ্য সরকার জনগণের জন্য বিভিন্ন কাজ করছে তার জন্য ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গেও বৈঠক করেছেন। ১৪ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নতি করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।