
পুরুলিয়া: পালাতে গিয়েও হল না লাভ। গ্রেফতার এক বাংলাদেশি। একটি মাদক মামলায় গ্রেফতার হওয়া আলতাব শেখ বাংলাদেশে পালানোর সময় ঘোজাডাঙায় আটক। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে আলতাব শেখ পুরুলিয়া সদর থানা একটি মাদক মামলায় গ্রেফতার হন। দীর্ঘ আড়াই বছর ধরে জেলে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পায়। গত মাসের ২২ তারিখ উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। সেই সময় অভিবাসন দফতরের কর্মীরা আটক করে।
দেখা যায় বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা তৈরি করছিল অভিযুক্ত। সেই ভিসা যখন চেক করতে যায়, তখনই দেখা যায় এই নামে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। তারপরেই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরুলিয়া সদর থানার পুলিশ তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলে। বিচারক ধৃতকে ২৫শে নভেম্বর পর্যন্ত জেল ইন্টারমিডিয়েট হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনায় আলতাব শেখ কার্যত বলেন যে, ধৃতের জন্ম বাংলাদেশে। তিনি সেখান কার পাসপোর্ট নিয়ে ভারতে আসেন। পরে তিনি ভারতে এসে কাগজ পত্র তৈরি করেন।