Naihati station: নৈহাটিতে এইসব চলছিল, কেউ টেরটুকুও পাননি, হাতেনাতে ধরল পুলিশ

Nadihati: নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, অভিযুক্তরা হালিশহরের মারওয়ারি কল চৌমাথা এলাকায় থাকা এক বাসিন্দার একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন।

Naihati station: নৈহাটিতে এইসব চলছিল, কেউ টেরটুকুও পাননি, হাতেনাতে ধরল পুলিশ
নৈহাটি স্টেশনImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2026 | 10:37 AM

নৈহাটি: অত্যন্ত ব্যস্ত স্টেশনের মধ্যে অন্যতম হল নৈহাটি। প্রতিদিন হাজার-হাজার লোক যাতায়াত করেন। অফিস যাত্রী থেকে স্কুল-কলেজের পড়ুয়া এমনকী ব্যবসায়ীরাও যাতায়াত করেন। সেই নৈহাটিতে কি না এমন কাণ্ড। বড়সড় আর্থিক প্রতারণা চক্রের হদিস মিলল নৈহাটিতে। উদ্ধার ল্যাপটপ,মোবাইল এবং কয়েক লক্ষ টাকা।

নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, অভিযুক্তরা হালিশহরের মারওয়ারি কল চৌমাথা এলাকায় থাকা এক বাসিন্দার একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। সেখানে বসেই বিভিন্ন জায়গায়-জায়গায় তারা প্রতারণার কাজ চালাতেন। এরপরই নৈহাটি থানার পুলিশ গোপন সূত্রে গোটা বিষয়টি খবর পায়। তারপর সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ ৬টি মোবাইল এবং লক্ষাধিক টাকা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম শেখ জাভেদ আলি (৩৮), আসিফ আলি (৩০), নেসার হুসেন (১৮)।এদের বিরুদ্ধে নৈহাটি থানার পুলিশ U/এস-৩১৮(২), ৩১৮ (৪), ৩১৯ (২), ৩১৬ (২), ৬১ (২), BNS রুজু করে আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মানোয়ারা বেগম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। তবে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তিনি। কাউন্সিলর বলেন, “মনোয়ারা বেগম বলেন, “আমি তো কিছু জানতাম না। তবে ল্যাপটপ বা কত টাকা পেয়েছে কিছু বলতে পারব না। যার বাড়িতে ভাড়া থাকত সে এখানকার নয়।”