AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rampurhat: ‘বাদাম’ খেয়েছিল, এক ঘণ্টার মধ্যেই গোটা পাড়ায় পড়ল হাহাকার

Rampurhat: যাঁরা অসুস্থ হয়েছেন, তাঁরা বেশিরভাগই ইটভাটার শ্রমিক। রামপুরহাটের রদিপুর গ্রামের বাসিন্দা। সোমবার বিকালে ইটভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে একটি গাছ থেকে কাঠবাদাম ভেবে ফল গুলি পেড়ে  খান রদিপুর গ্রামের কয়েকজন ইটভাটার শ্রমিক

Rampurhat: 'বাদাম' খেয়েছিল, এক ঘণ্টার মধ্যেই গোটা পাড়ায় পড়ল হাহাকার
অসুস্থ ইটভাটার শ্রমিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 10:58 AM
Share

রামপুরহাট: গাছে ঝুলছিল। ওঁরা ভেবেছিলেন কাঠবাদাম। গাছ থেকে পেড়ে কাঠবাদাম ভেবে খেয়ে ফেলেছিলেন তাঁরা। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যায় বমি-পায়খানা। পেটে অসহ্য ব্যথা। প্রথমে একটা-দু’জনের মধ্যে এই উপসর্গ দেখা দেয়। পরে তাঁদের পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, গ্রামের আরও অনেকেরই একই অবস্থা হয়েছে। তাঁরা একসঙ্গে খেলতে গিয়েছিল। আর কাজ থেকে বাড়ি ফেরার পথেই এই ফল খান। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের রদিপুর গ্রামে। তারা প্রত্যেকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত ২০ জনের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁরা অসুস্থ হয়েছেন, তাঁরা বেশিরভাগই ইটভাটার শ্রমিক। রামপুরহাটের রদিপুর গ্রামের বাসিন্দা। সোমবার বিকালে ইটভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে একটি গাছ থেকে কাঠবাদাম ভেবে ফল গুলি পেড়ে  খান রদিপুর গ্রামের কয়েকজন ইটভাটার শ্রমিক। সেই ফল বাড়িতে নিয়ে এসে বাদাম ভেবে নিজেদের বাচ্চাদেরও খাওয়ান তাঁরা।

সন্ধ্যার পর থেকে তাঁদের বমি ও পায়খানার উপসর্গ শুরু হয়। এরপরই আক্রান্তদের চিকিৎসা জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যে ফলটি খেয়ে ১৮-২০ জনের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে, সেটা আদতে কী ফল, তা খতিয়ে দেখছেন হাসপাতালের চিকিৎসকরা।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?