AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat: চাষের জমিতে ঝাপট, বিশাল হাঁ; দেখে তো মূর্ছা যাওয়ার জোগাড় কৃষকের

Basirhat: বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েত। সেখানকার আমবেড়িয়ার তারাপদ মণ্ডল শুক্রবার সকালে চাষের কাজে জমিতে যান। এদিকে মাঠে গিয়ে দেখেন, বিশালাকার কী একটি সেখানে বসে। বিরাট হা মুখের। কিছুটা ভয়ই পেয়ে যান ওই কৃষক। এরপরই ছুট লাগান গ্রামের পথে।

Basirhat: চাষের জমিতে ঝাপট, বিশাল হাঁ; দেখে তো মূর্ছা যাওয়ার জোগাড় কৃষকের
এই মাছটিই উদ্ধার হয়েছে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2023 | 4:51 PM
Share

বসিরহাট: সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন শিরোনামে এলেই, অনুষঙ্গে আসে বাঘের কথা। তবে এবার সেখানেই দেখা মিলল বিশাল এক মাছের। নাম সোনা বোগো। তাও আবার নদী ছেড়ে চাষের জমিতে উঠে এল সটান। সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে স্থানীয় চাষের জমিতে এই মাছ উঠে আসে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েত। সেখানকার আমবেড়িয়ার তারাপদ মণ্ডল শুক্রবার সকালে চাষের কাজে জমিতে যান। এদিকে মাঠে গিয়ে দেখেন, বিশালাকার কী একটি সেখানে বসে। বিরাট হাঁ মুখের। কিছুটা ভয়ই পেয়ে যান ওই কৃষক। এরপরই ছুট লাগান গ্রামের পথে।

চিৎকার করে সবাইকে বলেন সবটা। এরপরই ভিড় জমে চাষের জমিতে। সামনে গিয়ে দেখেন এ তো বাঙ্গস মাছ। লম্বায় প্রায় ৬ফুট, ১ ফুট চওড়া। ওই মাছ স্থানীয় বাজারে নিয়ে গিয়ে ওজন করিয়ে দেখা যায় ৫ কেজি ৬০০ গ্রাম। বাজারে নিয়ে গেলে মাছটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। নদী ছেড়ে চাষের জমিতে কীভাবে মাছ ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনুমান, খাবারের খোঁজে নদী ছেড়ে উঠে আসে মাছটি।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?