AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shajahan: বিধায়কের মদতে বিঘার পর বিঘা জমি কিনেছেন শাহজাহান, কার দিকে ইঙ্গিত অর্জুনের?

Sheikh Shajahan: সন্দেশখালিতে যখন অত্যাচারের অভিযোগ তুলে রাস্তার নেমেছিলেন মহিলারা, তারপর ওই এলাকায় তৃণমূলের তরফ থেকে গিয়েছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সেই প্রসঙ্গ উল্লেখ করে অর্জুন সিং বলেন, "সন্দেশখালিতে কাকে পাঠানো হল? কে গেল?

Sheikh Shajahan: বিধায়কের মদতে বিঘার পর বিঘা জমি কিনেছেন শাহজাহান, কার দিকে ইঙ্গিত অর্জুনের?
শেখ শাহজাহান (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2024 | 3:47 PM
Share

ব্যারাকপুর: তৃণমূলের টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অর্জুন সিং। ব্যারাকপুরে যে পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছে, তা মোটেই ভাল চোখে দেখেননি তিনি। তাঁর বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা মাত্র। আর এবার সেই বিধায়কের নাম না করেই বিস্ফোরক অভিযোগ তুললেন অর্জুন সিং। তাঁর দাবি, বিধায়কের সাহায্যেই নৈহাটি এলাকায় বিঘার পর বিঘা জমি কিনেছিলেন শেখ শাহজাহান। শুধু শাহজাহান নয়, তাঁর সঙ্গী অর্থাৎ শিবু হাজরা ও উত্তম সর্দারেরও একাধিক জমি ওই এলাকায় আছে বলে দাবি করেছেন অর্জুন।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, “শাহজাহানের অনেক জমি, সম্পত্তি রয়েছে নৈহাটিতে। রয়েছে শাহজাহান আর শিবু-উত্তমের বিঘের পর বিঘে জমি।” তিনি আরও বলেন, “বিধায়ক ছাড়া আর কেউ তো জমি কিনতে সাহায্য করতে পারেন না।”

উল্লেখ্য, সন্দেশখালিতে যখন অত্যাচারের অভিযোগ তুলে রাস্তার নেমেছিলেন মহিলারা, তারপর ওই এলাকায় তৃণমূলের তরফ থেকে গিয়েছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে অর্জুন সিং বলেন, “সন্দেশখালিতে কাকে পাঠানো হল? কে গেল? ওখানে তো বিধায়ক আছে, তাহলে ওঁকে কেন পাঠানো হল? শাহজাহানের ডেরা থেকে লুঠ হওয়া কাগজ কীভাবে নিয়ে আসা হবে, তার জন্যই পাঠানো হয়েছিল বিধায়ককে।”

অর্জুনকে জবাব দিয়েছেন সেচ মন্ত্রী তথা লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, “যারা জমি জায়গা নিয়ে হিসেব রাখে, তারা ভাল জানে। তাঁর নাম অর্জুন সিং। আমি কারও জমি জায়গার হিসেব রাখি না।”

Follow Us