AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat: সাতসকালে পুলিশ ফাঁড়ি থেকেই পরপর বিস্ফোরণের শব্দ, ধোঁয়ায় ঢাকল এলাকা

Barasat: ২০২৩ সালের অগস্ট মাসে দত্তপুকুর এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় গাফিলতির অভিযোগ উঠেছিল এই নীলগঞ্জ ফাঁড়ির বিরুদ্ধে। ওসি-কে সাসপেন্ডও করা হয়েছিল। এবার সেই ফাঁড়িতেই বিস্ফোরণ।

Barasat: সাতসকালে পুলিশ ফাঁড়ি থেকেই পরপর বিস্ফোরণের শব্দ, ধোঁয়ায় ঢাকল এলাকা
পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2026 | 9:43 AM
Share

বারাসত: সাতসকাল ভয়াবহ বিস্ফোরণের (Blast) শব্দ। কার্যত বিস্ফোরণের বিকট শব্দেই ঘুম ভাঙে এলাকার মানুষের। বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁরা দেখেন, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। পরে বোঝা যায় পুলিশ ফাঁড়ি থেকেই আসছে বিস্ফোরণের শব্দ। বারাসতের নীলগঞ্জ (Nilgunj, Barast) পুলিশ ফাঁড়ির ঘটনা। মজুত থাকা বাজিতে আগুন লেগেই এই বিস্ফোরণ বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ২-৩ দিন আগে এলাকা থেকে বাজি উদ্ধার করে ফাঁড়িতেই রাখা হয়েছিল। হঠাৎই মঙ্গলবার ভোর রাতে সেই বাজিতে আগুন লেগে যায়। তার ফলেই পরপর বিস্ফোরণ হতে থাকে। কানে আসে বিকট শব্দ। আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। রীতিমতো আতঙ্ক ছাড়া এলাকায়। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, বাজি উদ্ধার করার পর নিরাপদ জায়গায় সেগুলি রাখা হয়নি। তার ফলেই বিস্ফোরণ। বসতিপূর্ণ এলাকার মাঝেই এই ফাঁড়ি। তাই সেখানে এভাবে বিস্ফোরণে বিপদ হতে পারত বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগে ২০২৩ সালের অগস্ট মাসে দত্তপুকুর এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় গাফিলতির অভিযোগ উঠেছিল এই নীলগঞ্জ ফাঁড়ির বিরুদ্ধে। ওসি-কে সাসপেন্ডও করা হয়েছিল। এবার সেই ফাঁড়িতেই বিস্ফোরণ। তৃণমূল আমলে ওই এলাকায় প্রচুর বেআইনি বাজি কারখানা গজিয়ে ওঠার অভিযোগ সামনে এসেছিল।

Follow Us