Panihati Assembly: তিলোত্তমার মা-কে নিয়ে ‘স্পিকটি নট’, তবে কলোতানকে কটাক্ষ নির্মল পুত্রের

এ দিকে, তৃণমূল প্রার্থী ছাড়াও ভোটের প্রচার করেছেন বামপ্রার্থী কলোতান দাসগুপ্ত অপরদিকে বিজেপির টিকিটে লড়াই করবেন তিলোত্তমার মা। যদিও, বিজেপি প্রার্থীকে নিয়ে কোনও রকম মন্তব্য করতেই চাননি তীর্থঙ্কর। হাতজোড় করে বললেন, "আমি কাকিমাকে নিয়ে কিছুই বলব না...।"

Panihati Assembly: তিলোত্তমার মা-কে নিয়ে স্পিকটি নট, তবে কলোতানকে কটাক্ষ নির্মল পুত্রের
তীর্থঙ্কর ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 29, 2026 | 10:24 AM

পানিহাটি: রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল পানিহাটি। বিশেষ করে যখন বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন তিলোত্তমার মা, সেক্ষেত্রে এই কেন্দ্রে ভোটের ফলাফল কী হয় তা নিয়ে দেখার অপেক্ষায় বাঙালি। তবে এখানে তিলোত্তমার মা প্রার্থী হলেও,তাঁকে নিয়ে কোনও মন্তব্যই করতে নারাজ তৃণমুল প্রার্থী মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। তবে,সিপিএম প্রার্থী কলতানকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরছেন তিনি।

আজ সকাল-সকাল প্রচারে নামেন নির্মল পুত্র। নিজের জয়ের ব্য়াপারে আত্মবিশ্বাসী তিনি। পানিহাটির উন্নয়নই যে তাঁর একমাত্র লক্ষ্য সে কথাই বলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সরব হন তীর্থঙ্কর।

এ দিকে, তৃণমূল প্রার্থী ছাড়াও ভোটের প্রচার করেছেন বামপ্রার্থী কলোতান দাসগুপ্ত অপরদিকে বিজেপির টিকিটে লড়াই করবেন তিলোত্তমার মা। যদিও, বিজেপি প্রার্থীকে নিয়ে কোনও রকম মন্তব্য করতেই চাননি তীর্থঙ্কর। হাতজোড় করে বললেন, “আমি কাকিমাকে নিয়ে কিছুই বলব না…।” তবে, কলোতানকে খোঁচা মেরে তিনি বলেছেন, “আগে পানিহাটিকে ভাল করে চিনুক তারপর…।” অর্থাৎ, প্রধান প্রতিপক্ষ যে বাম প্রার্থী সেই বিষয় হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি।

এখানে উল্লেখ্য, পানিহাটির বিধানসভা কেন্দ্রটি বরাবরই নির্মলদের পরিবার কেন্দ্রিক। ১৯৯৬ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে জেতেন নির্মল। এরপর ২০০১ সালে তিনি হন তৃণমূল বিধায়ক। মাঝে ২০০৬ সালে পরাজয়। পরে অর্থাৎ ২০১১ সাল থেকে টানা বিধায়ক তিনি। নির্মলের ভাই স্বপন ঘোষ ছিলেন পুরপ্রতিনিধি। ২০২০ সালে করোনায় মৃত্যু হয় তাঁর। নির্মলের বড় মেয়ে এবং ছোট মেয়েও পুরপ্রতিনিধি ছিলেন। আর এবার ছেলে পেলেন বিধানসভার টিকিট

Follow Us