PM Modi Bengal Rally Bus Cancellation: মোদীর সভায় যাওয়ার কথা ছিল, এক দিনেই বুকিং বাতিল ২০০ বাসের, রাজনীতির অভিযোগ তৃণমূলের

TMC Accused of Blocking Buses for Modi Rally: বিজেপি নেতা কেশব পোদ্দার বলেন, "কুলটি বিধানসভায় প্রতিহিংসার রাজনীতি চালু হয়েছে। এটা আজ অবধি কেউ দেখেনি। এখানে পনরো বছর মানিকবাবু-উজ্জ্বল বাবু ছিলেন, এই নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী আসছেন। ওঁর সভায় যেতে হাজার হাজার মানুষ বাস বুক করেছেন। এখন বাস মালিকদের হুমকি দেওয়া হচ্ছে বাস চলতে না দেওয়ার।"

PM Modi Bengal Rally Bus Cancellation: মোদীর সভায় যাওয়ার কথা ছিল, এক দিনেই বুকিং বাতিল ২০০ বাসের, রাজনীতির অভিযোগ তৃণমূলের
বাসের বুকিং বাতিলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 09, 2026 | 11:29 AM

আসানসোল: ​আসানসোলের পোলো ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিজয় সংকল্প’ সভা। সভার ঠিক আগে কুলটি বিধানসভা এলাকায় ২০০টি বাস বাতিলের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির অভিযোগ, ‘গণতন্ত্রে গুণ্ডাগিরি’ তৃণমূলের। ​বিজেপির জেলা সাধারণ সম্পাদক কেশব পোদ্দারের অভিযোগ, ​কুলটি থেকে কর্মী-সমর্থকদের আনার জন্য ২০০টি বাস বুক করা হয়েছিল।
​তৃণমূলের শ্রমিক সংগঠনের চাপে বাস মালিকরা অগ্রিম টাকা ফেরত দিয়ে বুকিং বাতিল করেছেন। অভিযোগ, কুলটির তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের যিনি INTTUC-র জেলা সম্পাদক, তাঁর নির্দেশেই এই প্রতিহিংসার রাজনীতি চলছে।

তৃণমূলের পাল্টা যুক্তি, সবটাই কর্মীদের সিদ্ধান্ত। ​তৃণমূলের শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া সাফ কথা, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও জোরজবরদস্তি করা হয়নি।​ বাস কর্মীরা যেহেতু INTTUC (তৃণমূলের শ্রমিক সংগঠন) ইলেকটেড সদস্য, তাই তাঁরা অন্য দলের ঝাণ্ডা লাগিয়ে সভায় যেতে নারাজ। এটি তাঁদের নীতিগত সিদ্ধান্ত।

বিজেপি নেতা কেশব পোদ্দার বলেন, “কুলটি বিধানসভায় প্রতিহিংসার রাজনীতি চালু হয়েছে। এটা আজ অবধি কেউ দেখেনি। এখানে পনরো বছর মানিকবাবু-উজ্জ্বল বাবু ছিলেন, এই নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী আসছেন। ওঁর সভায় যেতে হাজার হাজার মানুষ বাস বুক করেছেন। এখন বাস মালিকদের হুমকি দেওয়া হচ্ছে বাস চলতে না দেওয়ার।”

Follow Us