Kirti Azad: সাংসদ হয়েই ময়দানে কীর্তি, কোথায় কী কাজ হয়নি, লিস্ট হচ্ছে…

Durgapur: সাংসদ হওয়ার পাঁচদিনের মাথায় রবিবার ওই এলাকায় যান তৃণমূলের কীর্তি আজাদ। এই রেলগেটের সমস্যা তিনি প্রচার পর্বেই দেখেছেন। প্রচারে বেরিয়ে এখানে তাঁকে আটকে পড়তে হয়েছিল। এলাকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব সকলেই একযোগে এই রেলগেট নিয়ে অভিযোগ করেন।

Kirti Azad: সাংসদ হয়েই ময়দানে কীর্তি, কোথায় কী কাজ হয়নি, লিস্ট হচ্ছে...
কীর্তি আজাদ। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Jun 09, 2024 | 7:14 PM

পূর্ব বর্ধমান: তালিতে রেলগেটের সমস্যা অনেকদিনের। আর তার জেরে যানজট রোজকার ঘটনা। মানুষকে চরম ভোগান্তির মধ্যে পরতে হয়। এই এলাকায় একটি রেলব্রিজের দাবি দীর্ঘদিনের। সাংসদ হওয়ার পরই সেই এলাকা ঘুরে দেখলেন কীর্তি আজাদ। ২০১৯ সালে বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ ছিলেন বিজেপির এসএস আহলুওয়ালিয়া। এবার বিজেপির দিলীপ ঘোষ বনাম তৃণমূলের কীর্তি আজাদের লড়াই হয়। জেতে তৃণমূলই।

সাংসদ হওয়ার পাঁচদিনের মাথায় রবিবার ওই এলাকায় যান তৃণমূলের কীর্তি আজাদ। এই রেলগেটের সমস্যা তিনি প্রচার পর্বেই দেখেছেন। প্রচারে বেরিয়ে এখানে তাঁকে আটকে পড়তে হয়েছিল। এলাকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব সকলেই একযোগে এই রেলগেট নিয়ে অভিযোগ করেন।

কীর্তি আজাদ জানান, এই ব্রিজ জাতীয় সড়ক কর্তৃপক্ষ বানাবে, রেল সাধারণত পুল তৈরি করে। তিনি বলেন, আগের সাংসদ এই সমস্যা সমাধানে কোনও উদ্যোগই নেননি। গড়িমসির কারণে এই অবস্থায় পড়ে। রেল আর সড়কের মাঝে গড়াগড়ি খাচ্ছে এই ব্রিজটি। কীর্তি আজাদ জানান, সংসদে এ নিয়ে আওয়াজ তুলবেন তিনি। রেল ও সড়ক পরিবহণ মন্ত্রকে যাবেন তিনি।

তালিতের পাশাপাশি শক্তিগড়, কালনা গেট রেলগেটের উড়ালপুলের দাবি নিয়ে সরব হবেন বলে জানান কীর্তি আজাদ। নব নির্বাচিত সাংসদ বলেন, “আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। এত মানুষের সমর্থন পেয়েছি। তার মূল্য দেওয়া আমার কর্তব্য।”

Loading...
Unable to load recommendations.
Follow Us