AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: সিপিএমের পোলিং এজেন্টের মেয়ের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Durgapur: সিপিএমের এজেন্ট বলেন, "লোন করে চারটি সেলাই মেশিন কিনেছিলাম মেয়ে। পাড়ার বেশ কয়েকটা মেয়েও মেয়ের দোকানে কাজ করে সংসার চালাত। ফিরোজা কোন দলই করত না। তারপরেও এইভাবে মেয়ের দোকান জ্বালিয়ে সর্বনাশ করে দিল।"

Durgapur: সিপিএমের পোলিং এজেন্টের মেয়ের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ
এলাকায় উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 6:23 PM
Share

দুর্গাপুর : বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে দিশা দেখিয়েছিছেন দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের মহুয়াবাগান এলাকার ফিরোজা খাতুন। ভোট পরবর্তী হিংসায় জ্বলে গেল সেই দোকানই। লোকসভা নির্বাচনের মহুয়াবাগান এলাকার সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন ফিরোজা খাতুনের বাবা মহম্মদ আলি সেখ। অভিযোগ, সেই অপরাধেই ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মহম্মদ আলি শেখের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে থেকেই নানা ভাষায় হুমকি দিত তৃণমূলের লোকেরা। নির্বাচনের ফলাফল ঘোষণার রাতেই জ্বালিয়ে দেওয়া হল মেয়ের দোকান।

সিপিএমের এজেন্ট বলেন, “লোন করে চারটি সেলাই মেশিন কিনেছিলাম মেয়ে। পাড়ার বেশ কয়েকটা মেয়েও মেয়ের দোকানে কাজ করে সংসার চালাত। ফিরোজা কোন দলই করত না। তারপরেও এইভাবে মেয়ের দোকান জ্বালিয়ে সর্বনাশ করে দিল।”

ফিরোজা খাতুনের দাবি, তিনি কোন রাজনৈতিক দলই করতেন না। লোন করে চারটি সেলাই মেশিন কিনেছিলেন। এই দোকান থেকে যেটুকু রোজগার হতো তাতেই কোনওরকমে সংসার চলত। দোকানে কয়েকজন কাজও করতেন।

এ বিষয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল এই ধরনের কাজ করতেই পারে না। এই কাজ বিজেপির। আমাদের প্রতিনিধি দল এলাকায় এলাকায় পৌঁছে যাবে। যারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশকে বলা হবে।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?