Durgapur: দিনমজুর দম্পতির নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

Durgapur Minor Girl Assault Case: নাবালিকার বাবা-মা দু'জনেই পেশায় দিনমজুর হওয়ার কারণে দিনের অধিকাংশ সময়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে বাড়িতে একলা থাকা নাবালিকার ওপর নজর পড়ে এক যুবকের। অভিযোগ, ভয় দেখিয়ে ও নানা প্রলোভন দিয়ে সে একাধিকবার নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায়।

Durgapur: দিনমজুর দম্পতির নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গ্রেফতারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 06, 2026 | 5:13 PM

দুর্গাপুর: দুর্গাপুরে দিনমজুর দম্পতির নাবালিকা মেয়েকে একা পেয়ে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নাবালিকার বাবা-মা দু’জনেই পেশায় দিনমজুর হওয়ার কারণে দিনের অধিকাংশ সময়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে বাড়িতে একলা থাকা নাবালিকার ওপর নজর পড়ে এক যুবকের। অভিযোগ, ভয় দেখিয়ে ও নানা প্রলোভন দিয়ে সে একাধিকবার নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায়।

ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার দুপুরে। নাবালিকার মা কাজ থেকে আচমকা বাড়ি ফিরে এসে ওই যুবককে মেয়ের সঙ্গে দেখতে পান। চরম ক্ষোভে অভিযুক্তকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেন তিনি। এর পরই দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

অভিযোগ পেতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। অভিযান চালিয়ে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা তরুণ রাম নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়। অন্যদিকে, শারীরিক পরীক্ষার চিকিৎসার জন্য নির্যাতিতা নাবালিকাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us