Ghatal: রাতের বেলাই যা ঘটার ঘটছে…স্তম্ভিত তৃণমূল কর্মীরা

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার রাতেই মুছে ফেলা হল বেশ কয়েকটি দেওয়াল। কে মুছেছে দেওয়াল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি প্রার্থী ঘোষণার পরেই মুছে ফেলা হয়েছে দেওয়াল, পছন্দ হয়নি প্রার্থী, নাকি বিরোধীদের হাত রয়েছে উঠছে প্রশ্ন?

Ghatal: রাতের বেলাই যা ঘটার ঘটছে...স্তম্ভিত তৃণমূল কর্মীরা
দেওয়াল লিখনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 18, 2026 | 7:50 PM

ঘাটাল: প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর তারপরই প্রচারে নেমে পড়েছেন সকলে। তবে ঘাটালের একটি ব্লকে রাত হলেই কেউ বা কারা মুছে দিচ্ছে দেওয়াল। চুন দিয়ে মুছে দেয়া হচ্ছে তৃণমূলের লেখা দেওয়াল। আর তা নিয়েই শুরু জল্পনা।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার রাতেই মুছে ফেলা হল বেশ কয়েকটি দেওয়াল। কে মুছেছে দেওয়াল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি প্রার্থী ঘোষণার পরেই মুছে ফেলা হয়েছে দেওয়াল, পছন্দ হয়নি প্রার্থী, নাকি বিরোধীদের হাত রয়েছে উঠছে প্রশ্ন? স্থানীয় মানুষ জানিয়েছেন, না রাতের অন্ধকারে দেওয়াল মুছে দেওয়া হয়েছে কিন্তু কারা মুছেছে তা নিয়ে মুখ খুলছে না স্থানীয় মানুষ।

ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থী শীতল কপাটের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই মুছা হয়েছে দেওয়াল। ঘাটাল পঞ্চায়েত সমিতির সরকারি সভাপতি তথা তৃণমূল নেতা বিকাশ করের বলেন, “ভগবতী ব্রিজের জন্য সংযোগকারী রাস্তা তৈরি হবে। তার জন্যই ভাঙতে হবে বাড়ি তাই মুছে দেওয়া হয়েছে দেওয়াল।“এই গোটা ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। তবে কোন তৃণমূলের নেতা-কর্মীরা সঠিকভাবে মুখ না খুললেও, ঘাটালে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব যে রয়েছে সেটা সকলের জানা।

Follow Us