Bomb Blast: প্লাস্টিকের বল ভেবে ফেলতে গিয়ে বিপত্তি, ভোটের মুখে ফের উঠল প্রশ্ন

Medinipur Bomb Blast: গত কয়েকদিন আগে ধানের জমি থেকে এটি প্লাস্টিকের বল কুড়িয়ে নিয়ে বাড়িতে রেখেছিলেন মুক্তি মাঝির ছেলে। আর সেই বলই ছুড়ে ফেলে দিতে গিয়ে ঘটে বিপত্তি। মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকার বাসিন্দা মুক্তি মাঝির বাড়িতে থাকতেন তাঁর আত্মীয় লক্ষ্মীকান্ত মাঝি । গতকাল দুপুরে কুড়িয়ে আনা ওই প্লাস্টিকের বলটি ফেলে দিতে যান লক্ষীকান্ত মাঝি।

Bomb Blast: প্লাস্টিকের বল ভেবে ফেলতে গিয়ে বিপত্তি, ভোটের মুখে ফের উঠল প্রশ্ন
বোমা ফেটে আহতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 10, 2026 | 4:09 PM

মেদিনীপুর: প্লাস্টিকের বল ভেবে তা ফেলে দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি । গুরুতর আহত অবস্থায়  এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়ি পাল থানার নেপুরা এলাকায় । যা থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যে কোনও দিন ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। আর তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য বোমা উদ্ধারের খবর মিলছে। যা নিয়ে বারবার প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে।

গত কয়েকদিন আগে ধানের জমি থেকে এটি প্লাস্টিকের বল কুড়িয়ে নিয়ে বাড়িতে রেখেছিলেন মুক্তি মাঝির ছেলে। আর সেই বলই ছুড়ে ফেলে দিতে গিয়ে ঘটে বিপত্তি। মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকার বাসিন্দা মুক্তি মাঝির বাড়িতে থাকতেন তাঁর আত্মীয় লক্ষ্মীকান্ত মাঝি । গতকাল দুপুরে কুড়িয়ে আনা ওই প্লাস্টিকের বলটি ফেলে দিতে যান লক্ষীকান্ত মাঝি। আর তখনই ঘটে যায় বিস্ফোরণ । আর তাতেই গুরুতর অভাবে আহত হন লক্ষ্মীকান্ত মাঝি। তাঁর হাতে ফেটে যায় বোমটি ।
তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁকে নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে । সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। স্থানীয়দের বক্তব্য, মাঠে-ঘাটে যদি এরকম বোম পড়ে থাকে তাহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।

এলাকার পঞ্চায়েত প্রধান সুখেন্দু জানার দাবি, “সম্প্রতি এলাকায় কালী পূজা হয়েছে, তারই কোন বোমা হয়তো পড়েছিল এলাকায় তার থেকেই এই বিপত্তি ঘটেছে।” গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us