Medinipur: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ শ্রমিক, সমাজমাধ্যমে দেহের ছবি দেখে জল্পনা

Keshpur hawkers missing: নিখোঁজ দুই ফেরিওয়ালার নাম আরফিক খান এবং জাহাঙ্গির মির্জা। দু'জনেই চরকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারে দাবি, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই দুইজন অসমে গিয়েছিলেন ফেরি করতে । ১৭ মার্চের পর থেকে তাদের সাথে আর যোগাযোগ করতে পারছেন না তাঁদের পরিবারের লোকজন ।

Medinipur: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ শ্রমিক, সমাজমাধ্যমে দেহের ছবি দেখে জল্পনা
নিখোঁজ শ্রমিকের পরিবারের সদস্যরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2026 | 12:01 PM

মেদিনীপুর:  ভিন রাজ্যে ফেরি করতে গিয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের দুই বাসিন্দা। কিন্তু সমাজমাধ্যমে দুই ব্যক্তির দেহ দেখা যায়। তা নিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।  ফেরি করতে ভিন রাজ্য অসম গিয়েছিলেন, তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না জেলার দুই ফেরিওয়ালার । বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের চড়কায়।

নিখোঁজ দুই ফেরিওয়ালার নাম আরফিক খান এবং জাহাঙ্গির মির্জা। দু’জনেই চরকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারে দাবি, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই দুইজন অসমে গিয়েছিলেন ফেরি করতে । ১৭ মার্চের পর থেকে তাদের সাথে আর যোগাযোগ করতে পারছেন না তাঁদের পরিবারের লোকজন । দুজনেই মূলত গদি বা তোষক ফেরি করতেন । ফেরি করতে গিয়েছিলেন আসামের সিলচর এলাকায়।

সেখান থেকে চম্পাই হয়ে মিজোরামের চলে গিয়েছিলেন কিনা তাও খোঁজ খবর নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই দুজনের মৃতদেহের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । সেই ছবি দেখে বাড়ির লোকের দাবি বা গ্রামবাসীদের দাবি এই দুজনকে মেরে ফেলা হয়েছে। যদিও তার ভিত্তিতে কোনও প্রামাণ্য এখনও পরিবারের হাতে এসে পৌঁছয়নি।

গ্রামবাসীদের বা পরিবারের দাবি, অসমের শিলচর থেকে তাঁরা কোন কারণে হয়তো মায়ানমার চলে গিয়েছিলেন আর সেখানে সমাজ মাধ্যমেই কিছু ছবি পরিবারের লোকের হাতে এসেছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে খোঁজখবর চালানো হচ্ছে। সঠিক খবর এলেই পরিবারকে জানানো হবে।

Follow Us