BJP Candidate News: প্রচারে গিয়ে ৫০০০ হাজার টাকা ঘুষ দিচ্ছেন BJP প্রার্থী? কমিশনে ছুটল ISF

দিন কয়েক আগে কেতুগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অনাদি ঘোষ ওরফে মথুরা ঘোষ এলাকার কোমরপুরে ১৭ এপ্রিল দলীয় প্রচারে যান। সেখানে মথুরা ঘোষের হাতে একটি খাম হাতে ছবি ভাইরাল হয়। অভিযোগ ওঠে প্রচারে এসে নির্বাচন কমিশনের নিয়ম না মেনেই প্রার্থী ভোট কিনতে ঘুষ দিচ্ছেন।

BJP Candidate News: প্রচারে গিয়ে ৫০০০ হাজার টাকা ঘুষ দিচ্ছেন BJP প্রার্থী? কমিশনে ছুটল ISF
প্রচারে বিজেপি প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 20, 2026 | 5:53 PM

কেতুগ্রাম: বিজেপি প্রার্থীর (BJP) বিরুদ্ধে ভোট প্রচারে গিয়ে ঘুষ দেওয়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা। কেতুগ্রাম বিধানসভার BJP প্রার্থী অনাদি ঘোষ (মথুরা)-র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ISF দলের তরফে। লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে।

এ প্রসঙ্গে বাম সমর্থিত ISF প্রার্থী জাকির গাইন জানান, বিজেপি ভোট কেনার জন্য বিভিন্ন ক্লাবে টাকা দিচ্ছে। তাঁদের প্রভাবিত করছে। নির্বাচন কমিশন এই বিষয়ে ভাবছে।এইভাবে তো ভোটারদের প্রভাবিত করা যায় না। অপরদিকে, এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিষয়ে বলেন, “বিভিন্ন জায়গায় আইন কানুনের তোয়াক্কা না করে টাকা ঘুষ দিয়েছে। অনেক প্রমাণ আছে। নির্বাচন কমিশনে জানানো হলেও নির্বাচন কমিশনকে সক্রিয় ভুমিকায় দেখা যাচ্ছে না।”

তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী বলেন, “পুজোর জন্য ৫০০০ টাকার বিল আমাদের দলের কর্মীকে দেয়। আমি দেখিনি। নিয়ম মতো আমি এখন কোনও টাকা বিলি করতে পারি না। ISF প্রার্থীর মনগড়া ইচ্ছায় আমার কোনও যায় আসে না।”

দিন কয়েক আগে কেতুগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অনাদি ঘোষ ওরফে মথুরা ঘোষ এলাকার কোমরপুরে ১৭ এপ্রিল দলীয় প্রচারে যান। সেখানে মথুরা ঘোষের হাতে একটি খাম হাতে ছবি ভাইরাল হয়। অভিযোগ ওঠে ,প্রচারে এসে নির্বাচন কমিশনের নিয়ম না মেনেই প্রার্থী ভোট কিনতে ঘুষ দিচ্ছেন। নির্বাচন অভিযোগ দায়ের করা হয় আইএসএফ দলের তরফে। যদিও, কোনও টাকা দেওয়া হয়নি। মন্দিরে পুজোর জন্য একটি ৫০০০ টাকার বিলে অনুদান চেয়ে তা খামে করে মন্দিরের তরফে দেওয়া হয় বলে দাবি তাঁর।

Follow Us