Jagannath Chatterjee: ‘কাঠ খেলে তো আলমারি নির্গমন হবে’, কটাক্ষ জগন্নাথের

Jagannath Chatterjee on Police Notice to Abhishek: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ফের তলব করা হয়েছে শেক্সপীয়র সরণি থানায়। ক্যামাক স্ট্রিটের অফিসে বেআইনি বিল বোর্ড নিয়ে আগেও তলব করা হয়েছিল। আজ সোমবার ফের ডাক পড়ে অভিষেকের। কিন্ত ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে রয়েছেন অভিষেক।

Jagannath Chatterjee: কাঠ খেলে তো আলমারি নির্গমন হবে, কটাক্ষ জগন্নাথের
জগন্নাথ চট্টোপাধ্য়ায়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 12, 2026 | 1:40 PM

কাটোয়া: রাজ্যে দুর্নীতির মামলায় অভিযুক্ত একাধিক নেতা বা প্রাক্তন মন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন। এখনও দুর্নীতির দায়ে ডাক পড়ছে নেতাদের। দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ইন্দ্রনীল সেন। আর এবার ফের থানায় ডাক পড়েছে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এই আবহেই দুর্নীতিগ্রস্ত নেতাদের কটাক্ষ করলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন জগন্নাথ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করেছেন তিনি। জগন্নাথ বলেন, “আপনি যদি কাঠ খান, আপনার তো আলমারিই নির্গমন হবে। আপনি যদি দুর্নীতিগ্রস্থ হন, আপনার তো থানায় ডাক পড়বে। এটাই স্বাভাবিক। এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন তো আর পশ্চিমবঙ্গে শাসকের আইন নেই। আইনের শাসনের উর্ধ্বে কেউ নয়।”

মন্ত্রী আরও বলেন, “আমিও যদি অন্যায় করি, তাহলে আমাকে ডাকবে। পৃথিবীর কোনও ব্যক্তি যদি নিজেকে হনু মনে করেন, তাঁকেও দুর্নীতি করলে থানায় যেতে হবে।”

উল্লেখ্য, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ফের তলব করা হয়েছে শেক্সপীয়র সরণি থানায়। ক্যামাক স্ট্রিটের অফিসে বেআইনি বিল বোর্ড নিয়ে আগেও তলব করা হয়েছিল। আজ সোমবার ফের ডাক পড়ে অভিষেকের। কিন্ত ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে রয়েছেন অভিষেক। তাই ৪৮ ঘণ্টা সময় চেয়ে হাজিরা এড়িয়েছেন। বুধবার হাজিরা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ফের নোটিস দিয়ে এসেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us