Burdwan: ডাকাতির ছক ছিল, তার আগেই পুলিশের জালে বামাল দুষ্কৃতী

Burdwan: শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারি-মালম্বা রোডে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মিঠু শেখকে আটক করে তল্লাশি করা হয়।

Burdwan: ডাকাতির ছক ছিল, তার আগেই পুলিশের জালে বামাল দুষ্কৃতী
গ্রেফতার দুষ্কৃতীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 23, 2024 | 8:29 PM

বর্ধমান: আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মিঠু শেখ। তার বাড়ি বর্ধমানের দেওয়ানদিঘি থানা এলাকায়।
ধৃতকে শনিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারি-মালম্বা রোডে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মিঠু শেখকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাস্তায় ডাকাতির ছক ছিল তার।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মিঠু শেখের বিরুদ্ধে এর আগেও মন্তেশ্বর ও মেমারি থানায় মাদক মামলা রয়েছে এবং এর আগেও সে গ্রেফতার হয়েছিল। মিঠু কোন গ্যাংয়ের হয়ে কাজ করে, বড় কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us