Suvendu in Bardhaman: ‘আপনারা জানেন আমায়, রতন শেখকে আইনি পথেই যা করার করব…’, বলে রাখলেন শুভেন্দু

Suvendu Adhikari: এরপরই রতনের ঠিকুজি কুষ্ঠি একেবারে ধরে-ধরে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, "অভিযুক্তের বিরুদ্ধে ৩৬ কেস ছিল। বীরভূম পুলিশ ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পর গ্রেফতার করেছিল। এরা তৃণমূল সমর্থিত গুণ্ডা। ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় কীভাবে জামিন পেল, এর পিছনে কী গন্ধ আছে আমরা দেখব।" এর পিছনে পিপির ভূমিকাও খতিয়ে দেখা হবে।

Suvendu in Bardhaman: আপনারা জানেন আমায়, রতন শেখকে আইনি পথেই যা করার করব..., বলে রাখলেন শুভেন্দু
বাঁদিকে মুখ্যমন্ত্রী, ডানদিকে অভিযুক্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2026 | 10:07 PM

বর্ধমান: শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি। তারপর থেকে অভিযুক্ত রতন শেখ অধরা। শনিবার রাতে বর্ধমান মেডিক্য়াল কলেজে আহত বিশ্বজিৎ দাসকে দেখতে যান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি জানান, অভিযুক্ত রতনের ‘ব্যবস্থা’ তিনি করবেন। সঙ্গে এও অভিযোগ করেছেন, এই সকল দুষ্কৃতীরা তৃণমূল আমলে ভোট লুট করত। এরা ওদেরই গুণ্ডাবাহিনী।

এ দিন, হাসপাতালে গিয়ে বিশ্বজিতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। বলেন, “এক্সরে করেছেন চিকিৎসকরা। এখন ও ভাল আছে। তবে দু’সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। দরকারে পিজি উডবার্ন ওয়ার্ডে স্থানান্তর করারও পরামর্শ আমি দিয়েছি।” বিশ্বজিতের প্রশংসা করে তিনি বলেন, “আমাদের অত্যন্ত সাহসী ছলে। ওর বাবা আছে। বয়স্ক মানুষ। ওকে ৫ লক্ষ টাকা দিলাম মুখ্যমন্ত্রীর তরফে থেকে।”

এরপরই রতনের ঠিকুজি কুষ্ঠি একেবারে ধরে-ধরে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “অভিযুক্তের বিরুদ্ধে ৩৬ কেস ছিল। বীরভূম পুলিশ ২০২৬ সালে আমরা ক্ষমতায় আসার পর গ্রেফতার করেছিল। এরা তৃণমূল সমর্থিত গুণ্ডা। ভোট লুট পার্টি। তবে আমি দেখব পুজোর সময় কীভাবে জামিন পেল, এর পিছনে কী গন্ধ আছে আমরা দেখব।” এর পিছনে পিপির ভূমিকাও খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, “চুরি, ডাকাতি, খুন, রাহাজানি সব…। রতন শেখকে আইনগত পথে যা করার করব। আপনারা জানেন আমায়। আইনি পথেই করব। এখন সাংবাদিকদের না বলাই ভালো। ভাবছে আগের সরকার আছে। আগের সরকারের তৈরি করা। সব আর্বজনা ৬ মাসে মুক্ত তো হবে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা করার করব।” এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, “জমা খরচ হবে?”

উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছি। আইনের কথা বলব। তারপর তো পুলিশকে বলা আছে…পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী। সেদিনও পুলিশকে গুলি করতে এসেছিল। আত্মরক্ষার স্বার্থে যা করার করেছে। পুলিশেরও বাঁচার অধিকার আছে। তার বন্দুক-গুলি পকেটে গুঁজে রাখার জন্য দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে পুলিশ অনস্পট ব্যবহার করবে।”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “ওকে তুলব আমরা। ক্য়াপিট্যাল পানিশমেন্ট হয় দেখব। এই সব আইনের কথা বলব। বেঙ্গল পুলিশ এখন অনেক চাঙ্গা আছে। এই কনস্টেবলের রক্ত বৃথা যাবে না।”

 

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us