Kali Puja 2026: ২১ ফুট উচ্চতা, নৈহাটি নয় বর্ধমানের এই ‘বড় মা’য়ের ইতিহাস চমকে দেবে

বর্তমানে ওই ভৃগুরামের বংশধররাই এই পুজো করে আসছেন। পুজোর বিশেষ কিছু নিয়ম রীতিও রয়েছে। এই প্রসঙ্গে ভট্টাচার্য্য পরিবারের তরফ থেকে অনুপ কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, "নিয়ম অনুযায়ী সুস্থভাবে পুজো সম্পন্ন হয়েছে। এখনো এখানে বলিদান প্রথা রয়েছে। লক্ষাধিক মানুষ গ্রাম জুড়ে ভিড় জমিয়েছেন পুজো দেওয়ার জন্য। গ্রামের মানুষ, পুলিশ প্রশাসন, স্থানীয় পঞ্চায়েতের সাহায্যে সুস্থভাবে পুজো সম্পন্ন হয়। বিসর্জনের দিনও এখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়।"

Kali Puja 2026: ২১ ফুট উচ্চতা, নৈহাটি নয় বর্ধমানের এই বড় মায়ের ইতিহাস চমকে দেবে
২১ ফুট উচ্চতা, রয়েছে ১৪ হাত, এই কালীর ইতিহাস চমকে দেবেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2026 | 8:55 AM

বর্ধমান: পূর্ব বর্ধমানের অন্যতম কালী হল ভাতার ব্লকের বড়বেলুনের মা বড়মা। প্রায় ৭০০ বছরের পুরনো এই কালী (Kali Puja)। সাধক ভৃগুরাম স্বপ্নাদেশ পেয়ে কালীর মূর্তি বানিয়ে পুজো করতেন। তারপর থেকেই এই পুজো শুরু হয়েছে।

ভট্টাচার্য্য পরিবারের সদস্য অনুপ কুমার ভট্টাচার্যের কথায়, প্রায় ৭০০ বছরের পুরানো এই পুজো। কথিত এই গ্রামে পুজোর সূচনা করেছিলেন সাধক ভৃগুরাম। প্রায় ৭০০ বছর আগে কেতুগ্রামের বহুলা পীঠ থেকে ভৃগুরাম এসেছিলেন এই এলাকায়। এখানে শ্মশানে তিনি থাকতেন এবং রোজ কালী মূর্তি তৈরি করতেন পুজো দিতেন এবং বিসর্জন করতেন। একদিন স্বপ্নাদেশ পেয়ে মায়ের বড় মূর্তি তৈরি করেন। সেই থেকে বড় মূর্তি এখানে তৈরি হয়ে আসছে। যার আনুমানিক ২১ ফুট উচ্চতার এই মূর্তি।

বর্তমানে ওই ভৃগুরামের বংশধররাই এই পুজো করে আসছেন। পুজোর বিশেষ কিছু নিয়ম রীতিও রয়েছে। এই প্রসঙ্গে ভট্টাচার্য্য পরিবারের তরফ থেকে অনুপ কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, “ভৃগু আমাদের বংশধর। নিয়ম অনুযায়ী সুস্থভাবে পুজো সম্পন্ন হয়েছে। এখনো এখানে বলিদান প্রথা রয়েছে। লক্ষাধিক মানুষ গ্রাম জুড়ে ভিড় জমিয়েছেন পুজো দেওয়ার জন্য। গ্রামের মানুষ, পুলিশ প্রশাসন, স্থানীয় পঞ্চায়েতের সাহায্যে সুস্থভাবে পুজো সম্পন্ন হয়। বিসর্জনের দিনও এখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us