Bardhaman: পুকুর খুঁড়তে গিয়ে ‘অলৌকিক’ ঘটনা, অবাক হয়ে চেয়ে রইলেন এলাকাবাসী

Bardhaman: মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং ওই মূর্তিটিতে পুজো পাঠ শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিস । ঘটনাস্থল থেকে পুলিশ মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Bardhaman: পুকুর খুঁড়তে গিয়ে অলৌকিক ঘটনা, অবাক হয়ে চেয়ে রইলেন এলাকাবাসী
অলৌকিক ঘটনা?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 23, 2025 | 3:38 PM

বর্ধমান: পুকুর সংস্কারের কাজ চলছিল। এলাকার লোকজন কেউ-কেউ ভিড় করেও ছিলেন। সেই সময় হঠাৎ তুমুল হইচই। কী ঘটেছে? পুকুরের খননের সময় উদ্ধার হয়েছে একটি বিষ্ণমূর্তি। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের মেমারীর সাতগেছিয়ার। জানা গিয়েছে, সাতগেছিয়া গ্রামে পদ্মপুকুর সংস্কারের কাজ চলছিল। সেই সময় পুকুর থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার হয়। মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা।

মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং ওই মূর্তিটিতে পুজো পাঠ শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিস ।
ঘটনাস্থল থেকে পুলিশ মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যায়।স্থানীয়দের দাবি ওই মূর্তিটিকে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

পুকুর মালিক সৌম্য দে বলেন,”পুকুর খোঁড়াখুঁড়ি চলছিল। সেই সময় বিষ্ণমূর্তি মেলে। তারপর সেটি প্রতিস্থাপন করা হয়। এখন পুলিশ আবার উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। গ্রামবাসী চাইছেন মূর্তিটির জন্য মন্দির প্রতিষ্ঠার জন্য।”

 

Follow Us