AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Theft in Temple: মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা লুঠ, তারপর যা করল চোর…

Kalna Temple Theft Caught on CCTV: মন্দির কমিটির সদস্য গৌর মণ্ডল ও সহ সেক্রেটারি সাধন মণ্ডল বলেন, "ভক্তরা যা প্রণামী দেয়, এই প্রণামী বাক্সে গচ্ছিত থাকে। মন্দিরের যিনি পূজারি, তিনি টের পান। তিনি আসার আগেই চোর পালিয়ে যায়। আজ পর্যন্ত এখানে এরকম ঘটেনি। প্রশাসনকে বলব, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে।"

Theft in Temple: মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা লুঠ, তারপর যা করল চোর...
মন্দিরে চুরির পর সিসিটিভির সামনেই টাকা গোনে চোরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 6:20 PM
Share

কালনা: মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা লুঠ। আর চুরি করা সেই টাকা নিয়ে সটান চলে গেল এলাকারই একটি সোনার দোকানের সামনে। তারপর একেবারে নিশ্চিন্তে বস্তা থেকে টাকা বের করে গুনল, আর ঢুকিয়ে নিল বস্তায়। চোরের এমন কাণ্ড ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়।

কালনা থানার তালবোনা এলাকার সর্বজনীন শ্রীচৈতন্য কীর্তন কমিটির রাধাগোবিন্দের মন্দিরে গতকাল হানা দেয় চোর। মন্দিরের গ্রিলের পাশে থাকা স্লাইডিং কাচ সরিয়ে একটি লাঠির সাহায্যে প্রণামী বাক্সটি টেনে নেয়। এরপর পাথর দিয়ে প্রণামী বাক্সটি ভেঙে ভিতরে থাকা টাকা-পয়সা লুঠ করে চম্পট দেয়। আনুমানিক চুরি গিয়েছে ৫০ হাজার টাকা।

কিন্তু চুরি করেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালায়নি চোর। লুঠ করা টাকা একটি বস্তা জাতীয় ব্যাগে ভরে কিছুটা দূরে একটি সোনার দোকানের সামনে পৌঁছয় ওই চোর। সেখানে আলো ছিল। ওই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একেবারে নির্বিকার ভঙ্গিতে ব্যাগ খুলে টাকা-পয়সা বের করছে চোর। তারপর সেগুলি গোনার পর এলাকা ছাড়ে।

ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা। এলাকায় নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিন ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের সন্ধানে তদন্ত শুরু করেছে কালনা থানা।

মন্দির কমিটির সদস্য গৌর মণ্ডল ও সহ সেক্রেটারি সাধন মণ্ডল বলেন, “ভক্তরা যা প্রণামী দেয়, এই প্রণামী বাক্সে গচ্ছিত থাকে। মন্দিরের যিনি পূজারি, তিনি টের পান। তিনি আসার আগেই চোর পালিয়ে যায়। আজ পর্যন্ত এখানে এরকম ঘটেনি। প্রশাসনকে বলব, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে।” তাঁরা জানান, সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে, তাকে তাঁরা চেনেন না। অন্যদিকে, যে সোনার দোকানের সামনে চোর টাকা গুনছিল, সেই সোনার দোকানের মালিক সঞ্জিত দেবনাথ বলেন, “আমার দোকানের সামনে আলো দেখে টাকা গুনে। হয়তো বুঝতে পারেনি, সিসিটিভি রয়েছে। চোর বাইরেই কেউ হবে।” এই ঘটনায় তাঁরা আতঙ্কিত বলে জানান।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা