Katwa: তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ, রাতেই প্রতিবেশীকে তুলে নিয়ে গেল পুলিশ

Katwa: চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কাটোয়া থানার নন্দীগ্রামে। সূত্রের খবর, গত শনিবার দুপুর নাগাদ খেলতে খেলতে ওই মেয়েটি ও আরও একটি শিশু অভিযুক্তের বাড়িতে চলে যায়। কিন্তু, তাঁদের দেখে মেয়েটিকে বাড়িতে রেখে দিলেও ছেলেটিকে তাড়িয়ে দেয়।

Katwa: তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ, রাতেই প্রতিবেশীকে তুলে নিয়ে গেল পুলিশ
ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 20, 2024 | 9:11 AM

কাটোয়া: আরজি কর থেকে জয়নগর, ফারাক্কা থেকে কৃষ্ণনগর, বিগত কয়েকমাসে লাগাতার নারী নির্যাতনের খবরে চাপ বেড়েছে সরকারের। সুর চড়িয়েছে বিরোধীরা। প্রতিবাদে সরব সাধারণ মানুষ। কিন্তু, অবস্থার বদল হচ্ছে কোথায়? এবার পূর্ব বর্ধমানের কাটোয়াতে তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থাতেই ওই শিশুকে হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন। ঘটনায় শনিবার রাতে এলাকারই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কাটোয়া থানার নন্দীগ্রামে। সূত্রের খবর, গত শনিবার দুপুর নাগাদ খেলতে খেলতে ওই মেয়েটি ও আরও একটি শিশু অভিযুক্তের বাড়িতে চলে যায়। কিন্তু, তাঁদের দেখে মেয়েটিকে বাড়িতে রেখে দিলেও ছেলেটিকে তাড়িয়ে দেয়। তারপর বেশ কিছুক্ষণ বাড়ি ফেরেনি মেয়েটি। মা খোঁজাখুঁজি করতে গিয়ে জানতে পারেন পাড়ারই এক যুবকের বাড়িতে রয়েছে তাঁর মেয়ে। তিনি নিজে এসে মেয়েকে সেখান থেকে নিয়ে যান। যদিও তখনও কিছু বোঝা যায়নি। 

এদিকে সন্ধ্যা হতেই কাঁদতে শুরু করে মেয়েটি। যৌনাঙ্গে প্রবল ব্যথাও শুরু হয়। সঙ্গে রক্তপাত। তখনই মায়ের কাছে সব খুলে বলে শিশুটি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে আর দেরি করেনি পরিবারের লোকজন। এদিকে ততক্ষণে খবর চাউর হয়ে গিয়েছে এলাকায়। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। আটকে রাখা হয় অভিযুক্তকে। খবর যায় পুলিশে। তারপরই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। বর্তমানে শিশুটি  কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা স্থিতিশীল। তাঁর শারীরিক পরীক্ষা করছে পুলিশ। 

Loading...
Unable to load recommendations.
Follow Us