Soumitra-Sujata: আবার ‘ঝামেলা’, এবার সুজাতাকে ‘কলতলার প্রার্থী’ বললেন সৌমিত্র

Soumitra-Sujata: মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসিতে পুজো দিয়ে সৌমিত্র খাঁ তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আলাপচারিতা সারেন। করেন জনসংযোগও।

Soumitra-Sujata: আবার ঝামেলা, এবার সুজাতাকে কলতলার প্রার্থী বললেন সৌমিত্র
সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 26, 2024 | 4:38 PM

বর্ধমান: কখনও চুল কেটেছেন, কখনও চপ ভেজেছেন, কখনও নেচেছেন আর এর মধ্যে যেটা একটানা করেছেন তা হল বিষ্ণপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে দুষেছেন। বিভিন্ন ভাবে, বিভিন্ন কথায় তিনি বিষ্ণপুরের তৃণমূল প্রার্থী সুজাতা আক্রমণ করেছেন সৌমিত্রকে। এবার নিজের প্রাক্তন স্ত্রীকে একহাত নিলেন সৌমিত্র। বললেন, “কলতলায় ঝগড়া করার মতো তৃণমূল কংগ্রেস প্রার্থী দাঁড় করিয়েছে।”

মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসিতে পুজো দিয়ে সৌমিত্র খাঁ তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আলাপচারিতা সারেন। করেন জনসংযোগও।

এ দিন সৌমিত্র খাঁ বলেন,”উনি কতটা মানুষের সঙ্গে থাকেন জানি না। সৌমিত্র খাঁ এর নাম নিয়ে এগিয়ে যেতে চাইছেন।” এছাড়াও সৌমিত্র আরও জানান, “এটা কোনও ব্যক্তি লড়াই নয়, এটা তৃণমূল কংগ্রেস বনাম ভারতকে শক্তিশালী করার লড়াই। আমরা শক্তিশালী ভারতবর্ষের পক্ষে।” এরপর ফের সুজাতার উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, “তিনি চোরেদের দলে দাঁড়িয়েছেন।”

Follow Us