Kalna Durga Puja: দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুর্ঘটনা, কালনায় গঙ্গায় তলিয়ে নিখোঁজ ১৭ বছরের কিশোর

Kalna Durga Visarjan tragedy: কালনার মহাপ্রভু পাড়া বারোয়ারি সমিতির দুর্গাপ্রতিমা একটি মোটরভ্যানে করে বিসর্জনের জন্য ফেরিঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যান সমেত প্রতিমাটি বোটে তোলার পর ভাসানের কাজ চলছিল। সেই সময় গণেশের মূর্তি বিসর্জন দিতে গিয়ে আচমকা নদীর প্রবল স্রোতে ভেসে যান সুরজিৎ।

Kalna Durga Puja: দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুর্ঘটনা, কালনায় গঙ্গায় তলিয়ে নিখোঁজ ১৭ বছরের কিশোর
নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 23, 2026 | 8:45 AM

কালনা: দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে চরম বিপত্তি কালনার ফেরিঘাটে। ভাসানের সময় অসাবধানতাবশত গঙ্গায় তলিয়ে গেলেন সুরজিৎ অধিকারী (১৭) নামে এক যুবক। নিখোঁজ যুবকের বাড়ি কালনার শ্যামসুন্দর পাড়া এলাকায়। ঘটনার পর থেকেই গঙ্গার তীব্র স্রোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, কালনার মহাপ্রভু পাড়া বারোয়ারি সমিতির দুর্গাপ্রতিমা একটি মোটরভ্যানে করে বিসর্জনের জন্য ফেরিঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যান সমেত প্রতিমাটি বোটে তোলার পর ভাসানের কাজ চলছিল। সেই সময় গণেশের মূর্তি বিসর্জন দিতে গিয়ে আচমকা নদীর প্রবল স্রোতে ভেসে যান সুরজিৎ। ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়ায় ঘাট চত্বরে। খবর পেয়েই কালনার এসডিও এবং কালনা থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। রাত থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় স্পিডবোট ও ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের সন্ধান চালানো হচ্ছে।

তবে এই করুণ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা এবং আয়োজকদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কালনায় প্রতিমা নিরঞ্জনের জন্য আনুষ্ঠানিকভাবে ‘মহিষামর্দিনী তলার ঘাট’ নির্দিষ্ট করে অনুমতি দেওয়া হয়েছিল। অনুমতিপ্রাপ্ত নিরাপদ ঘাট ছেড়ে কেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ কালনা ফেরিঘাটে বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হলো, তা খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

Loading...
Unable to load recommendations.
Follow Us