TMC office attack: রাস্তায় ফেলে TMC কর্মীকে বাঁশপেটা! ভোটের ২ দিন আগে রণক্ষেত্র সমুদ্রগড়

Nadanghat clash TMC office attack: তৃণমূলের অভিযোগ, বিজেপির জেলা সভাপতি স্মৃতি কণা বসু বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার কে নিয়ে একটি মিছিল বার করে সেই মিছিল তৃণমূল পার্টি অফিসের সামনে এলে মিছিল থেকে ডাব জলের বোতল তৃণমূল পার্টি অফিসের দিকে ছোড়া হয়।

TMC office attack: রাস্তায় ফেলে TMC কর্মীকে বাঁশপেটা! ভোটের ২ দিন আগে রণক্ষেত্র সমুদ্রগড়
তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বাঁশপেটাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 27, 2026 | 4:04 PM

পূর্বস্থলী: বিজেপির মিছিল থেকে তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ। রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। মাটিতে ফেলে চলল বাঁশপেটা। তৃণমূলের পার্টি অফিসের পাশাপাশি ভাঙা হয় বেশ কয়েকটি বাইকও। আহত দুই তৃণমূল কর্মী। যদিও বিজেপির অভিযোগ তৃণমূল পার্টি অফিস থেকেই প্রথমে তাঁদের ওপর হামলা চালায়। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার নশরতপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।

তৃণমূলের অভিযোগ, বিজেপির জেলা সভাপতি স্মৃতি কণা বসু বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার কে নিয়ে একটি মিছিল বার করে সেই মিছিল তৃণমূল পার্টি অফিসের সামনে এলে মিছিল থেকে ডাব জলের বোতল তৃণমূল পার্টি অফিসের দিকে ছোড়া হয়। পার্টি অফিসে থাকা কয়েকজন তৃণমূল কর্মী তার প্রতিবাদ করলে মিছিল থেকে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

মাটিতে ফেলে মারধর করা হয় তৃণমূল কর্মীদের, ভাঙচুর করা হয় পার্টি অফিসের সামনে থাকা কয়েকটি মোটর বাইক ও একটি টোটো। তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুজন তৃণমূল কর্মী আহত হওয়ায় তাদের নিয়ে যাওয়া হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। বিজেপির জেলা সভাপতি বলেন, “মিছিল যাওয়ার পর হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়।”

Follow Us