Nandigram TMC-BJP Tension: ‘হুমকি’,’বোমাবাজি’, শেখ সুফিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার

WB Assembly ELection 2026: বিজেপি নেতা আব্বাস বেগের অভিযোগ, ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা চলছিল। সেই সভা থেকেই শেখ সুফিয়ান তাঁকে উদ্দেশ্য করে নির্বাচনী প্রচারের ভাষণে হুমকি দিয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজেরও অভিযোগ উঠেছে।

Nandigram TMC-BJP Tension: হুমকি,বোমাবাজি, শেখ সুফিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার
শেখ সুফিয়ানImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 17, 2026 | 2:30 PM

নন্দীগ্রাম: ভোট যত এগোচ্ছে তত তপ্ত হচ্ছে নন্দীগ্রামের মাটি। ভোটের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে হুমকি-বোমাবাজির অভিযোগ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতার উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান। পাল্টা তাঁর হুঁশিয়ারি, মিথ্যা মামলা দিয়ে মাঠ ফাঁকা করার পরিকল্পনা করছে বিরোধীরা।

শেখ সুফিয়ানের বিরুদ্ধে কী অভিযোগ বিজেপির?

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ। নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। শেখ সুফিয়ানের বিরুদ্ধে তিনিই অভিযোগ করেছেন। বিজেপি নেতা আব্বাস বেগের অভিযোগ, ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা চলছিল। সেই সভা থেকেই শেখ সুফিয়ান তাঁকে উদ্দেশ্য করে নির্বাচনী প্রচারের ভাষণে হুমকি দিয়েছে বলে অভিযোগ। একইসঙ্গে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজেরও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আব্বাস বেগের অভিযোগ, নন্দীগ্রাম থানায় অভিযোগ জানানোর পরেই গতকাল রাতে তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়েছে। আব্বাস বেগের দাবি, গতকাল রাতে নন্দীগ্রাম থানার পুলিশ তাঁর বাড়িতে যায়। সেখান থেকে  বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার করেছে।’ শেখ সুফিয়ানের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ উঠেছে।

শেখ সুফিয়ান কী বলছেন?

যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি দাবি করেছেন, আব্বাস বেগ কোনও নেতা নয়, তিনি কারও নাম ধরে কোনও হুমকি দেননি। যদি কেউ অভিযোগ করে থাকেন, তিনি তাঁর হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক। আসলে ভোটের আগে আরও মিথ্যা মামলা দিয়ে মাঠ ফাঁকা করার পরিকল্পনা করছে বিরোধীরা।

Follow Us