Nandigram: ধরাশায়ী ঘাসফুল, ১২-০ ফলাফলে উল্লাস বিজেপির, শুভেন্দুর ভবিষ্যদ্বাণীই ফলে গেল

তৃণমূলের অভিযোগ, ভোটের আগের দিন রাতে বিজেপি নেতারা টাকা দিয়ে ভোট কিনেছে। ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে বলে তৃণমূল নেতা আবু তাহেরের।

Nandigram: ধরাশায়ী ঘাসফুল, ১২-০ ফলাফলে উল্লাস বিজেপির, শুভেন্দুর ভবিষ্যদ্বাণীই ফলে গেল
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 31, 2025 | 5:54 PM

নন্দীগ্রাম: বড় জয় বিজেপির। ফল হল ১২-০। একটি আসনও পেল না তৃণমূল। রবিবার নন্দীগ্রামের ‘সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতি’র নির্বাচনের ফল প্রকাশ হয়। সেই ভোটে গেরুয়া ঝড়ে মুছে গেল ঘাসফুল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, এই নির্বাচনে জিতবে বিজেপিই। সেই ভবিষ্যৎবাণীই এদিন সঠিক বলে প্রমাণিত হয়ে গেল। নির্বাচনে জয়ী হল বিজেপি।

সোনাচূড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে ১২টি আসনে ভোট হয় রবিবার। তৃণমূল ও বিজেপি ১২টি আসনে, সিপিএম ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই সমিতির মোট ভোটার ৬৭৫ জন। ভোট পড়েছে ৬৩০টি। ভোট শেষে দেখা যায় ১২টি আসনেই নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে বিজেপি।

বিজেপির দাবি, তৃণমূল নজিরবিহীন পুলিশি পাহারা দিয়ে জিততে চেয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। তমলুক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, “ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছিল, যাতে মানুষ ভয়ে ভোট দেয়। কিন্তু সেটা হয়নি।”

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, ভোটের আগের দিন রাতে বিজেপি নেতারা টাকা দিয়ে ভোট কিনেছে। ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে বলে তৃণমূল নেতা আবু তাহেরের। শুভেন্দু অধিকারী বলেন, “প্রতীক থাকে না, তাই আমরা বলি না বিজেপি জিতেছে। আমরা বলি বিজেপি সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে। চোরেরা হেরেছে। ৫৩টি সমবায় সমিতি প্রথমবার বিজেপির হাতে এসেছে।” 

Loading...
Unable to load recommendations.
Follow Us