Nandigram: উত্তাল নদী, নন্দীগ্রামে ১৪ জন যাত্রী নিয়ে ডুবল নৌকা

পুলিশ বিজেপি নেতৃত্ব সহ বিধায়ক ঘটনাস্থলে যান দিব্যেন্দু অধিকারী। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক আরও জানান, তেরপেখ্যা থেকে নন্দীগ্রাম খেয়া পারাপারে ঠিকমতো নজরদারি না থাকার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আগামী দিনে কোনও ভাবে এই ধরনের বিপত্তি যাতে না ঘটে সেদিকে বিশেষ নজরদার দাবি করা হবে।

Nandigram: উত্তাল নদী, নন্দীগ্রামে ১৪ জন যাত্রী নিয়ে ডুবল নৌকা
নৌকা ডুবিImage Credit source: Tv9 Bangla

Sep 26, 2026 | 11:16 PM

সৌমেন মণ্ডল ও কনিষ্ক মাইতির রিপোর্ট

নন্দীগ্রাম: মহিষাদল থেকে নন্দীগ্রাম (Nandigram) আসার পথে জোয়ারে তোড়ে ডুবলো হলদি নদীতে নৌকা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৪ যাত্রী। নিখোঁজ তিনটি মোটর বাইক। জারি পুলিশের তল্লাশি অভিযান।

শনিবার সন্ধ্যায় মহিষাদলের দিক থেকে নন্দীগ্রামগামী এক নৌকাডুবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এদিন, সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ মহিষাদল থানার তেরপেখ্যা খেয়াঘাট থেকে ১৪ জন যাত্রী ও তিনটি মোটরবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ২০০ মিটার এগিয়ে যাওয়ার পর আচমকা নদীর জোয়ারে তোড়ে পাল্টি খেয়ে যায় ওই ছোট নৌকাটি। ঘটনায় সকল যাত্রীসহ তিনটি বাইক হলদি নদীতে ডুবে যায়। তবে অল্পের জোরে রক্ষা পায় সকলে।

সাঁতরে পার হতে সক্ষম হয় নৌকায় থাকা সকল যাত্রীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। বর্তমানে পুলিশের তরফ থেকে তিনটি মোটর বাইকের খোঁজ চালানো হচ্ছে। এপারে রাজনৈতিক সভা করছিলেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী ঘটনার খবর পেয়েই হাসিরানী রথের সভা ছেড়ে
তেরপেখ্যা ঘাটের দিকে রওনা দেন।

পুলিশ বিজেপি নেতৃত্ব সহ বিধায়ক ঘটনাস্থলে যান দিব্যেন্দু অধিকারী। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক আরও জানান, তেরপেখ্যা থেকে নন্দীগ্রাম খেয়া পারাপারে ঠিকমতো নজরদারি না থাকার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আগামী দিনে কোনও ভাবে এই ধরনের বিপত্তি যাতে না ঘটে সেদিকে বিশেষ নজরদার দাবি করা হবে। নৌকাতে যাতে অতিরিক্ত যাত্রীরা উঠানামা হয় সে বিষয়েও বিশেষ নজর রাখাতে হবে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us