Digha: সবার কপালে চন্দন, হাতে প্রদীপ, মঙ্গলবার দিনভর দিঘার সৈকতে কীসের এত ভিড়

Digha Sea Beach Celebration: পঞ্চক বলতে সাধারণত হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে দুটি ভিন্ন বিষয়কে বোঝানো হয়। হিন্দু ধর্মে রয়েছে 'ভীষ্ম পঞ্চক' (পবিত্র পাঁচ দিনের ব্রত বা উৎসব) এবং অন্যটি হলো জ্যোতিষশাস্ত্রের পঞ্চক কাল (পাঁচ দিনের বিশেষ সময়কাল)। হিন্দুদের মধ্যে অনেকেই কার্তিক মাসে দামোদর মাস হিসেবে পালন করেন। শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা (রাস পূর্ণিমা) পর্যন্ত শেষ পাঁচ দিন এই ব্রত ও উৎসব পালিত হয়।

Digha: সবার কপালে চন্দন, হাতে প্রদীপ, মঙ্গলবার দিনভর দিঘার সৈকতে কীসের এত ভিড়
মঙ্গলবার দিঘায় ভিড়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 24, 2026 | 5:34 PM

দিঘা: মঙ্গলবার দিনভর দিঘার সমুদ্র সৈকতে বিপুল ভিড়। প্রত্যেকের হাতে প্রদীপ-ধূপ। কপালে চন্দনের তিলক। সকাল থেকেই সৈকতে দেখা গেল সেই ভিড়ের ছবি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভিড়। সন্ধ্যায় সমুদ্রের ধারে আরতি করতেও দেখা গেল তাঁদের। আসলে মঙ্গলবার এক বিশেষ ব্রত শেষ হচ্ছে। তাই বিশেষ তিথি উদযাপনের ছবিই দেখা গেল দিঘার (Digha) সৈকতে।

মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় পালিত হচ্ছে রাস পূর্ণিমা। আর এদিনই পঞ্চক ব্রত শেষ হওয়ার দিন। যাঁরা সেই ব্রত পালন করেন, তাঁদেরই এদিন দেখা গেল সমুদ্র সৈকতে। পঞ্চক বলতে সাধারণত হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে দুটি ভিন্ন বিষয়কে বোঝানো হয়। হিন্দু ধর্মে রয়েছে ‘ভীষ্ম পঞ্চক’ (পবিত্র পাঁচ দিনের ব্রত বা উৎসব) এবং অন্যটি হলো জ্যোতিষশাস্ত্রের পঞ্চক কাল (পাঁচ দিনের বিশেষ সময়কাল)। হিন্দুদের মধ্যে অনেকেই কার্তিক মাসে দামোদর মাস হিসেবে পালন করেন। শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা (রাস পূর্ণিমা) পর্যন্ত শেষ পাঁচ দিন এই ব্রত ও উৎসব পালিত হয়।

এই সময় ভক্তরা উপবাস করেন বা সংযম পালন করেন। সকালে স্নান করে জপ করা, গীতাপাঠ করা, ভীষ্ম স্তুতি করার রীতি রয়েছে। দান-ধ্যানও করেন অনেকে। এছাড়া ওড়িশায় কার্তিক মাসের শেষ পাঁচ দিন ‘পঞ্চক’ নামে বিশেষভাবে পালিত হয় এই পূর্ণিমার দিনটি। সেই ভক্তরাই এদিন সকাল থেকে জড় হয়েছেন দিঘায়। চলছে ব্রত উদযাপন।

Loading...
Unable to load recommendations.
Follow Us