Jagannath Temple in Digha: দিঘার জগন্নাথ মন্দিরে মহাভোগে কোপ! প্রতিদিন কতজন পাবেন পাবেন জেনে নিন

Jagannath Temple: জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের অন্যতম সদস্য রাধারমণ দাস বলছেন, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বর্তমানে যে জায়গায় পৌঁছেছে, তাতে আগের মেনু বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য রান্না করতে গিয়ে জ্বালানি বাবদ বিপুল টাকা খরচ হচ্ছে।

Jagannath Temple in Digha: দিঘার জগন্নাথ মন্দিরে মহাভোগে কোপ! প্রতিদিন কতজন পাবেন পাবেন জেনে নিন
দিঘা জগন্নাথ ধামImage Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Mar 13, 2026 | 4:54 PM

দিঘা: গ্যাসের সঙ্কটের ছাপ এবার দিঘার জগন্নাথ মন্দিরেও। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে মন্দিরের পুণ্যার্থীদের মহাভোগ বিতরণে বড়সড় কোপ। আগে যেখানে মহাভোগ পেতেন প্রায় ৩ হাজার ভক্ত, সেখানে তা এক ধাক্কায় কমে হয়ে যাচ্ছে ৭৫০। পাশাপাশি, দৈনন্দিন খরচ সামাল দিতে অন্নপ্রসাদের পদের তালিকাতেও কাটছাঁট করা হচ্ছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের অন্যতম সদস্য রাধারমণ দাস বলছেন, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বর্তমানে যে জায়গায় পৌঁছেছে, তাতে আগের মেনু বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য রান্না করতে গিয়ে জ্বালানি বাবদ বিপুল টাকা খরচ হচ্ছে। এই প্রবল আর্থিক চাপ ও মন্দিরের সামগ্রিক ব্যয়ভার নিয়ন্ত্রণের কথা ভেবেই বাধ্য হয়ে প্রসাদের পদের সংখ্যা কমানো, বিতরণের মাত্রাতেও রাশ টানার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলার ঘরে ঘরে। মধ্যবিত্তের হেঁশেলেও আগুন। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছে অনেকটাইয রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৬০ টাকা। এখন কিনতে হচ্ছে ৯৩৯টাকায়। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারেরও। এক লাফে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা বেড়েছে। তা নিয়েই তোলপাড় রাজনৈতিক আঙিনা। তার সঙ্গে আবার সরবরাহেও টান। বন্ধের বন্ধে হোটেল, রেস্তোরাঁ। দেশের প্রায় সব রাজ্যেই কমবেশি একই অবস্থা। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের মিছিল। এরইমধ্যে এবার দিঘার খবরে নতুন করে চর্চা। 

Follow Us