
চণ্ডীপুর: মাঠের মধ্যে বসেছে মেলা। প্রচুর লোকের সমাগম হয়েছে। সেখানেই ঘটে গেল অনর্থ। প্রতিমার মূর্তি থেকে চুরি গেল গহনা শুধু তাই নয়, প্রণামী বাক্সও ফাঁকা। সকাল-সকাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চণ্ডীপুরের মাতঙ্গিনী ব্রীজ ঘাট এলাকায়।
জানা গিয়েছে, গত ১৪ ই জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে। চলবে আগামী ২১ শে জানুয়ারি। অভিযোগ, এই সবের মধ্যেই মধ্যে শুক্রবার সকালে মন্দির থেকে দেবীর গহনা ও প্রণামী বাক্স চুরি করার ঘটনা ঘটে। আজ মূলত, বেলার দিকে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মন্দিরের কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামী বাক্স। প্রতিমার পরনে থাকা গহনা নেই। এমনকী গলায় যে টাকার মালা ছিল তাও নিয়ে পালিয়েছে চোরের দল। মাটিয়ে পড়ে এদিক ওদিক কিছু টাকা। এ দিকে, মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সমগ্ৰ ঘটনা নিয়ে কমিটির সহ সভাপতি নন্দন জানা বলেন, “মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনা মেনে নেওয়া যায় না। এটা প্রশাসন ও কমিটির ব্যর্থতা। স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি এনেছি। দ্রুত ঘটনার সমাধানের আবেদন জানিয়েছি।” এই ঘটনার তদন্ত চণ্ডীপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।