Nandigram Milan Pradhan: জমির দলিল-ফিক্সড ডিপোজিট জমা! কীভাবে হাইকোর্ট থেকে অন্তবর্তী জামিন পেলেন মিলন প্রধান?

Milan Pradhan Interim Bail: মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়তে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।  মিলনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ তিন সপ্তাহ। 

Nandigram Milan Pradhan: জমির দলিল-ফিক্সড ডিপোজিট জমা! কীভাবে হাইকোর্ট থেকে অন্তবর্তী জামিন পেলেন মিলন প্রধান?
মিলন প্রধান, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 29, 2026 | 4:01 PM

হলদিয়া: আজ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জেল মুক্তি! মঙ্গলবার সকালে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, “পুলিশ (রাজ্য) এখানে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। অভিযুক্তকে সাধারণ মানুষ হিসাবে দেখা হোক।” আইনজীবী সূত্রে খবর, নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জেল মুক্তি করার জন্য উদ্যোগ নিচ্ছেন  আইনজীবীরা। আইনজীবী জানিয়েছেন, ২০ হাজার টাকার বেল বন্ড দিচ্ছেন স্থানীয় একজন জামিনদার। মিলন প্রধান বা তাঁর আত্মীয়র জমির দলিল বা ফিক্সড ডিপোজিট জমা দিতে হবে।

মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়তে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।  মিলনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ তিন সপ্তাহ।

মিলন প্রধানকে জামিন দিলেও একগুচ্ছ শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে মিলনকে। সকাল সাড়ে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৯টায় সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে তাঁকে। প্রসঙ্গত,  ২০০৭ সালের নন্দীগ্রামের বহু পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছিল মিলন প্রধানকে। তারপর তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু এই পাঁচটি মামলা ছাড়া নতুন করে মিলন প্রধানকে গ্রেফতার করা যাবে না বলে আগেই স্পষ্ট করে দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us