
নন্দীগ্রাম: ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রামে আইসি বদল। বর্তমান আইসি অজয়কুমার মিশ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নন্দীগ্রামে নতুন আইসি হলেন দেবাশিস সরকার। সূত্রের খবর, নন্দীগ্রামের আইসি অজয়কুমার মিশ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ ছিল। কিন্তু তারপরও কেন নন্দীগ্রামের আইসি-র পদ থেকে সরানো হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সব থেকে বেশি অভিযোগ তুলেছিল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ ছিল, এলাকায় একাধিক হুমকি-শাসানির মতো ঘটনা ঘটছিল।
এই সবই পুলিশের কাছে, এমনকি আইসি-র কাছেই অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তারপরও কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, তা নিয়ে অভিযোগ তুলেছিল কংগ্রেস। সে কারণে নন্দীগ্রামের উপ নির্বাচনের ঠিক ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রামের আইসি-র পদ থেকে অজয়কুমার মিশ্রকে সরিয়ে পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোলের আধিকারিক দেবাশিস সরকারকে নন্দীগ্রামের আইসি পদে বসানো হল।
অজয় কুমার মিশ্র ২০২৬ সালের মে মাসে নন্দীগ্রাম থানার নতুন আইসি (Inspector-in-Charge) বা ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত ছিলেন। রাজ্য পুলিশে রবদলের অংশ হিসেবে তাঁকে নন্দীগ্রাম থানায় পাঠানো হয়। তাঁর আগে নন্দীগ্রামের আইসি ছিলেন শুভব্রত নাথ। তাঁকে সরিয়ে এবার রাজ্য গোয়েন্দা শাখায় পাঠানো হয়।