Purbo Medinipur: ‘পাড়ায় সমাধান প্রকল্পে’র রাস্তা অপরিকল্পিতভাবে তৈরির প্রতিবাদ, মহিলাকে মারধরের অভিযোগ

পাড়ায় সমাধান প্রকল্পে গত ১৭ ফেব্রুয়ারি পটাশপুর এলাকার পাড়ায় পঁচিশ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা তৈরি কথা ছিল। সেই রাস্তা আগেই ঢালাই রাস্তার সংযোগস্থল থেকে তৈরি না করে উল্টো দিক থেকে তৈরির পরিকল্পনা করেন অভিযুক্তরা। অপরিকল্পিতভাবে রাস্তা তৈরির জন্য প্রতিবাদ করেন আক্রান্ত মহিলা। তিনি পুরনো ঢালাই রাস্তা থেকে নতুন এই রাস্তা তৈরির দাবী জানিয়েছিলেন মহিলা।

Purbo Medinipur: পাড়ায় সমাধান প্রকল্পের রাস্তা অপরিকল্পিতভাবে তৈরির প্রতিবাদ, মহিলাকে মারধরের অভিযোগ
নিগৃহীত মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2026 | 8:52 PM

পূর্ব মেদিনীপুর: ‘পাড়ায় সমাধান প্রকল্পে’র রাস্তা অপরিকল্পিতভাবে তৈরির প্রতিবাদ করেছিলেন। তার জেরে এক মহিলাকে তাঁর মেয়ের সামনে হাত পা বেঁধে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল। হাত পা বাঁধা অবস্থাতেই মহিলাকে ফেলে রেখে ঢালাই রাস্তা তৈরির কাজ শেষ করেন অভিযুক্ত প্রতিবেশী। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সাউৎখণ্ড গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর সুখাখলা গ্রামে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
পাড়ায় সমাধান প্রকল্পে গত ১৭ ফেব্রুয়ারি পটাশপুর এলাকার পাড়ায় পঁচিশ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা তৈরি কথা ছিল। সেই রাস্তা আগেই ঢালাই রাস্তার সংযোগস্থল থেকে তৈরি না করে উল্টো দিক থেকে তৈরির পরিকল্পনা করেন অভিযুক্তরা। অপরিকল্পিতভাবে রাস্তা তৈরির জন্য প্রতিবাদ করেন আক্রান্ত মহিলা। তিনি পুরনো ঢালাই রাস্তা থেকে নতুন এই রাস্তা তৈরির দাবী জানিয়েছিলেন মহিলা।

অভিযোগ, তার জেরেই তাঁর ওপর চড়াও হন অভিযুক্তরা। তাঁকে তাঁর মেয়ের সামনেই হাত পা বেঁধে মারধর করা হয়। মারধরে প্রায় বিবস্ত্র হয়ে পড়েন তিনি। তারপরও অত্যাচার চলে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই থানায় খবর যায়। পুলিশের কাছে ৬জনের নামের অভিযোগ হয়েছে। গ্রেফতার ১জন।