Purbo Medinipur: খেজুরিতে শাসক তৃণমূলের প্রচার ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলা

Purbo Medinipur: যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব উল্টে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন ঘটনা দাবি বিজেপি নেতৃত্বের।  এ প্রসঙ্গে তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি জালাল উদ্দিন খান বলেন, "লক্ষ্মীর ভান্ডারের প্রচারে যে ব্যানার টাঙানো হয়েছিল, বিজেপি রাতের অন্ধকারে ছিঁড়েছে। নারীবিদ্বেষী বিজেপি। বিজেপি যে খেজুরিতে ভয় পেয়েছে, সেটা আমাদেরই নৈতিক জয়। ব্যানার পোস্টার রাতের অন্ধকারে ছেড়ে তৃণমূলকে হারানো যাবে না।"

Purbo Medinipur: খেজুরিতে শাসক তৃণমূলের প্রচার ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলা
তপ্ত খেজুরিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 08, 2026 | 6:49 PM

পূর্ব মেদিনীপুর:  খেজুরিতে শাসক তৃণমূলের প্রচার ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তুলকালাম। খেজুরি বিধানসভা এলাকার বীরবন্দ বাজার সংলগ্ন বাসুলি মন্দিরের সামনে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডারের প্রচার ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের। এদিকে, বিজেপির বিরুদ্ধেই ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করছে তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, খেজুরি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় লক্ষ্মীর ভান্ডারের প্রচার ব্যানার লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দ বাজার সংলগ্ন বাসুলি মন্দিরের সামনে একটি ব্যানার লাগানো ছিল সেই ব্যানার গতকাল রাতের অন্ধকারে বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে।

যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব উল্টে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন ঘটনা দাবি বিজেপি নেতৃত্বের।  এ প্রসঙ্গে তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি জালাল উদ্দিন খান বলেন, “লক্ষ্মীর ভান্ডারের প্রচারে যে ব্যানার টাঙানো হয়েছিল, বিজেপি রাতের অন্ধকারে ছিঁড়েছে। নারীবিদ্বেষী বিজেপি। বিজেপি যে খেজুরিতে ভয় পেয়েছে, সেটা আমাদেরই নৈতিক জয়। ব্যানার পোস্টার রাতের অন্ধকারে ছেড়ে তৃণমূলকে হারানো যাবে না।”

খেজুরি SC ২ মন্ডল যুব মোর্চার সভাপতি বাপন মান্না বলেন, “রবীন মণ্ডলের এক পক্ষ রয়েছে, রণজিৎ মণ্ডলের আরেকটা দল, ছোট পার্থর একটা দল। ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই সব ঘটেছে। এখন বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। “

Follow Us