Puri: চলছে মাইকিং, এবার পুরীতে পর্যটকদের জন্য জারি হয়ে গেল নিষেধাজ্ঞা

Puri Sea Beach Red Alert: সাগরে প্রতিকূল আবহাওয়া এবং ঢেউয়ের উচ্চতা ও তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্রের বিপজ্জনক এলাকাগুলোতে ইতিমধ্যেই লাল পতাকা পুঁতে পর্যটকদের সতর্ক করা হয়েছে। কোনও পর্যটক যাতে নিষেধাজ্ঞা অমান্য করে জলে নামতে না পারেন, তার জন্য সৈকতের বিভিন্ন পয়েন্টে নজরদারি দ্বিগুণ করা হয়েছে।

Puri: চলছে মাইকিং, এবার পুরীতে পর্যটকদের জন্য জারি হয়ে গেল নিষেধাজ্ঞা
পুরী সৈকতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 23, 2026 | 4:20 PM

পুরী: জগন্নাথ ধাম পুরীর সমুদ্র সৈকতে ফের বিপদের আশঙ্কা। সমুদ্র উত্তাল থাকায় এবং সুরক্ষার কথা মাথায় রেখে সৈকত জুড়ে ‘লাল সতর্কতা’ জারি করল প্রশাসন। পর্যটক ও পুণ্যার্থীদের সমুদ্রে নামার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  যে কোনও ধরণের দুর্ঘটনা এড়াতে ও সৈকত খালি করতে সৈকত পুলিশ ও জেলা প্রশাসনের তরফ থেকে এলাকা জুড়ে চলছে লাগাতার মাইকিং।

প্রশাসন সূত্রে খবর, সাগরে প্রতিকূল আবহাওয়া এবং ঢেউয়ের উচ্চতা ও তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্রের বিপজ্জনক এলাকাগুলোতে ইতিমধ্যেই লাল পতাকা পুঁতে পর্যটকদের সতর্ক করা হয়েছে। কোনও পর্যটক যাতে নিষেধাজ্ঞা অমান্য করে জলে নামতে না পারেন, তার জন্য সৈকতের বিভিন্ন পয়েন্টে নজরদারি দ্বিগুণ করা হয়েছে।

হাজার হাজার পর্যটক ও পুণ্যার্থী সমুদ্র সৈকতে ভিড় জমালেও তাঁদের নিরাপদে দূরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। মাইকে বারবার ঘোষণা করে বলা হচ্ছে, কেউ যেন সমুদ্রের ধারে কাছে না যান। পাশাপাশি সি-বীচ পুলিশ ও নুলিয়াদের যৌথ দল সৈকতজুড়ে টহল দিচ্ছে। প্রশাসন জানিয়েছে, সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই লাল সতর্কতা এবং সৈকতে নামার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us